শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ১১ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টিকে রাজনৈতিক বিবেচনায় না দেখে মানবিক বিবেচনায় দেখা প্রয়োজন
প্রথম পাতা » ছবিঘর » সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টিকে রাজনৈতিক বিবেচনায় না দেখে মানবিক বিবেচনায় দেখা প্রয়োজন
৮৬৬ বার পঠিত
মঙ্গলবার ● ১১ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টিকে রাজনৈতিক বিবেচনায় না দেখে মানবিক বিবেচনায় দেখা প্রয়োজন

--- সংবাদ বিজ্ঞপ্তি :: আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং এ করোনা পরিস্থিতি, মানুষের ঈদযাত্রাসহ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। রাজনৈতিক পরিষদের মিটিং এ গৃহীত এক প্রস্তাবে বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জটিল শারীরিক অবস্থা ও উচ্চতর চিকিৎসার জন্য বিদেশে যাওয়া নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে সাবেক এই প্রধানমন্ত্রীর বিদেশে চিকিৎসার বিষয়টিকে রাজনৈতিক হিসাব-নিকাশের বিষয় হিসাবে না দেখে মানবিক বিবেচনায় দেখা প্রয়োজন। প্রস্তাবে গুরুতর শারীরিক অবস্থায় তাঁকে জামিন দিয়ে তাঁর পছন্দ অনুযায়ী দেশে চিকিৎসা নেবার সুযোগ করে দেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। প্রস্তাবে বলা হয় এবার সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে বারংবার মানবিকতার কথা বললেও তারপর সরকার কেন এই অবস্থান থেকে সরে আসলো দেশবাসীর কাছে তা বোধগম্য নয়। প্রস্তাবে উল্লেখ করা হয় বর্তমান সরকারের আমলেই সাজাপ্রাপ্ত ব্যক্তির জামিনের উদাহরণ রয়েছে, দেশে সাজাপ্রাপ্ত ব্যক্তির বিদেশেও চিকিৎসার নজির রয়েছে।

প্রস্তাবে উল্লেখ করা হয় আইনের যে ধারায় খালেদা ঝিয়ার সাজা স্থগিত রাখা হয়েছে বিশেষ বিবেচনায় সেই ধারাতেই চিকিৎসার জন্য সরকার তাকে বিদেশে যাওয়ার অনুমতি দিতে পারেন। প্রস্তাবে আশাবাদ ব্যক্ত করা হয় যে, সরকার এই ব্যাপারে আর পানি ঘোলা না করে অচিরেই তাঁর বিদেশ যাত্রার সুযোগ নিশ্চিত করবেন।

রাজনৈতিক পরিষদের সভায় গৃহীত আরেক প্রস্তাবে করোনা মহামারী মোকাবেলায় দেশে টিকা সংকটের জন্য সরকারের অদূরদর্শীতা ও একচোখা নীতিকে দায়ী করা হয় এবং সম্ভব সমস্ত উপায়ে টিকা আমদানী ও দেশে টিকা উৎপাদনে অগ্রাধিকারের ভিত্তিতে সর্বাত্মক উদ্যোগ নেবার আহ্বান জানানো হয়। একই সাথে সভার প্রস্তাবে সরকারের স্ববিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করে জনগণের ঈদযাত্রা নিরাপদ করারও আহ্বান জানানো হয়। সভায় গাজীপুরের টঙ্গীতে ঈদের ছুটির দাবিতে আন্দোলনরত গার্মেন্টস শ্রমিকদের উপর পুলিশী নির্যাতনের নিন্দা জানানো হয় এবং আহত শ্রমিকদের উপযুক্ত চিকিৎসার দাবি জানানো ঞয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই অনলাইন মিটিং এ বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ