শিরোনাম:
●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ৯ মে ২০২১
প্রথম পাতা » ছবিঘর » রেস্তোরা নির্মাণের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ নিধন করা যাবে না
প্রথম পাতা » ছবিঘর » রেস্তোরা নির্মাণের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ নিধন করা যাবে না
৭৪১ বার পঠিত
রবিবার ● ৯ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রেস্তোরা নির্মাণের জন্য ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের গাছ নিধন করা যাবে না

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে অনতিবিলম্বে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যথেচ্ছ গাছ কাটা বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন উদ্যানের কথিত উন্নয়নের নামে রেস্তোরা তৈরীর জন্য ঢাকা মহানগরীর ফুসফুস হিসাবে খ্যাত সোহরাওয়ার্দী উদ্যানকে নষ্ট হতে দেয়া যায় না। আদালতের নির্দেশনা উপেক্ষা করে সোহরাওয়ার্দী উদ্যানে যেভাবে শতবর্ষী গাছ কেটে ফেলা হচ্ছে তা কেবল আদালত অবমাননা নয়; বরং গুরুতর অপরাধের সামিল। তিনি বলেন, উদ্যান ও নগর পরিকল্পনাবিদ ও জনগণের মতামত আমলে না নিয়ে উদ্যানকে ব্যবসায়ীদের মুনাফার জন্য ছেড়ে দেয়া খুব দায়িত্বহীন তৎপরতা করোনা মহামারী দুর্যোগে অক্সিজেন যখন বেঁচে থাকার প্রধান অবলম্বন তখন ঢাকা মহানগরীতে অক্সিজেনের উৎস গাছ নিধন রীতিমত দণ্ডনীয় অপরাধের সামিল, নতুন গাছ লাগানোর প্রচারসর্বস্ব তৎপরতা দিয়ে এই অপরাধকে ঢাকা যাবে না।

বিবৃতিতে তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে জিয়াউর রহমানের শাসনামলে শিশুপার্ক নির্মাণ করে যদি উদ্যানের অঙ্গহানি করা হয়ে থাকে তাহলে সেই অন্যায় কাজকে কেন এখন উদাহরণ হিসাবে সামনে এনে এখনকার গাছ নিধনকে জায়েজ করতে হবে। তিনি সরকারকে এসব অপতৎপরতা বন্ধ করে নগর ও উদ্যান পরিকল্পনাবিদদের মতামত ও প রামর্শ অনুযায়ী সোহরাওয়ার্দী উদ্যানসহ দেশের মহানগর-নগরসমূহের প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্রকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, মহানগর সংগঠক জোনায়েত হোসেন আজ দুপুরে সোহওয়ার্দী উদ্যানের গাছ রক্ষায় শাহবাগে ছবির হাট প্রাঙ্গণে কবি, লেখক, শিল্পী ও সংস্কৃতি কর্মীদের প্রতিবাদী অবস্থানের সাথে সংহতি ও একাত্মতা ব্যক্ত করেন।





ছবিঘর এর আরও খবর

বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা
সরকারের দুই মাসের মাথায়  অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন

আর্কাইভ