শিরোনাম:
●   সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট না নেওয়ার সিদ্ধান্ত ইতিবাচক উদাহরণ ●   প্রজ্ঞা ও দূরদর্শিতার সাথে গণতান্ত্রিক উত্তরণের সুযোগ কাজে লাগাতে হবে ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন ●   জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   ভোটকেন্দ্র দখলের আশঙ্কা জুঁই চাকমার ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   কারো কোন কথায় প্রভাবিত না হয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি জুঁই চাকমার উদাত্ত আহ্বান
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ৫ মে ২০২১
প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে বারংবার অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর কার্যকরি পদক্ষেপ নিন - বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » খুলনা » সুন্দরবনে বারংবার অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর কার্যকরি পদক্ষেপ নিন - বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৭৬০ বার পঠিত
বুধবার ● ৫ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনে বারংবার অগ্নিকাণ্ড প্রতিরোধে কঠোর কার্যকরি পদক্ষেপ নিন - বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ছবি : সংগৃহীতসংবাদ :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন এবং বলেছেন ৪৮ ঘন্টার ব্যবধানে সুন্দরবনে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আশঙ্কা করা হচ্ছে কায়েমী স্বার্থান্বেষীরাই এসব অগ্নিকাণ্ডের জন্য দায়ী। বনবিভাগের একশ্রেণীর কর্মচারীদের প্রশ্রয় ও ছত্রছায়ায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে। বনভূমির অবৈধ দখলসহ নানা কারনে আগুন দেয়ার ঘটনা সংঘটিত হচ্ছে। গেল ৮ ফেব্রুয়ারিও সুন্দরবনে আগুন লাগে। গত ২০ বছরে ২৫ বার সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এব অগ্নিকাণ্ডে কয়েকশত একর বন পুরোপুরি পুড়ে যায়।

তিনি বলেন, সুন্দরবন দেশের সবচেয়ে বড় ফুসফুস হিসেবে কাজ করছে। এভাবে সুন্দরবন যদি পুড়তে থাকে তাহলে আগামী এক দশকেই সুন্দরবনের অস্তিত্বই গুরুতর হুমকির মধ্যে পড়বে।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন দেশের মানুষ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত ও বিরোধীতা উপেক্ষা করে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সুন্দরবনের অস্তিত্বই বিপন্ন করার আশঙ্কা তৈরী করেছে। কয়লাভিত্তিক এই বিদ্যুৎ প্রকল্প দেশের দক্ষিণাঞ্চলের প্রাণ-প্রকৃতি-জীববৈচিত্র্য ধ্বংস করবে, দক্ষিণাঞ্চলের মাটি, পানি ও বায়ুকেও বিষাক্ত করে তুলবে। তিনি বলেন, দেশের উপকুলকে কেন্দ্র করে গড়ে তোলা কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প সমগ্র দক্ষিণাঞ্চলেও ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

তিনি বলেন, জলবায়ুর নেতিবাচক পরিবর্তনে দেশের দক্ষিণাঞ্চল এমনিতেই লবণাক্ততাসহ বহুধরনের সংকটের মুখোমুখি। এই অবস্থায় সুন্দরবন উজাড় হতে থাকলে বাংলাদেশ ও দেশের মানুষ বড় ধরনের বিপদে নিক্ষিপ্ত হবে।

তিনি সুন্দরবন রক্ষায় অগ্নিকাণ্ড রোধ, দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বনাঞ্চল সংরক্ষণ, নজরদারি বৃদ্ধি এবং সর্বোপরি রামপাল বিদ্যুৎ প্রকল্পসহ দক্ষিণাঞ্চলে কয়লাভিত্তিক সকল বিদ্যুৎকেন্দ্র অবিলম্বে বন্ধের দাবি জানান।





খুলনা এর আরও খবর

সরকার ও তার অনুগতদের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনী তামাশাকে উন্মুক্ত নির্বাচন বলার অবকাশ নেই। এটা ছিল এক মহাপ্রতারনা : সাইফুল হক সরকার ও তার অনুগতদের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনী তামাশাকে উন্মুক্ত নির্বাচন বলার অবকাশ নেই। এটা ছিল এক মহাপ্রতারনা : সাইফুল হক
সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে রুজু করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অবিলম্বে প্রত্যাহার করুন সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে রুজু করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অবিলম্বে প্রত্যাহার করুন
জলবায়ুর বিপর্যয় রোধে দক্ষিনাঞ্চলের জন্য জরুরী ভিত্তিতে “জাতীয় টাস্কফোর্স” গঠন করুন জলবায়ুর বিপর্যয় রোধে দক্ষিনাঞ্চলের জন্য জরুরী ভিত্তিতে “জাতীয় টাস্কফোর্স” গঠন করুন
খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ
দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক আবু তৈয়বকে অবিলম্বে মুক্তি দিন ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার সাংবাদিক আবু তৈয়বকে অবিলম্বে মুক্তি দিন
রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেশের সম্পদ লুট করা চলবে না : বাম জোট রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধ করে দেশের সম্পদ লুট করা চলবে না : বাম জোট
রাষ্ট্রায়াত্ত্ব পাটকল রক্ষায় বাম নেতাকর্মীদের গ্রেফতারে নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাষ্ট্রায়াত্ত্ব পাটকল রক্ষায় বাম নেতাকর্মীদের গ্রেফতারে নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আর্কাইভ