শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ২৬ এপ্রিল ২০২১
প্রথম পাতা » ছবিঘর » ঈদের আগে দেড় কোটি শ্রমজীবী পরিবারকে খাবারের ব্যবস্থা করুন
প্রথম পাতা » ছবিঘর » ঈদের আগে দেড় কোটি শ্রমজীবী পরিবারকে খাবারের ব্যবস্থা করুন
৮৪৬ বার পঠিত
সোমবার ● ২৬ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদের আগে দেড় কোটি শ্রমজীবী পরিবারকে খাবারের ব্যবস্থা করুন

--- সংবাদ বিজ্ঞপ্তি :: খেতমজুর ইউনিয়নের সভাপতি সাইফুল হক ও সাধারণ সম্পাদক আকবর খান আজ এক যুক্ত বিবৃতিতে করোনার বিপর্যয় মোকাবেলায় ঈদের আগে খেতমজুরসহ শ্রমজীবী-মেহনতি-দিনমজুর দেড় কোটি পরিবারকে নগদ দশ হাজার টাকা ও এক মাসের খাদ্য জরুরী ভিত্তিতে প্রদানের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন দ্রুত এই পদক্ষেপ না নিলে নতুন করে আরও প্রায় এক কোটি মানুষ চরম দারিদ্রসীমার নীচে নেমে আসবে। তারা বলেন, করোনার গত ক’মাসে নতুন করে যে আড়াই কোটি মানুষ দারিদ্রসীমার নীচে নেমে এসেছে সহায়তা না পেলে তাদের বড় অংশও চরম দারিদ্রসীমার নীচে নেমে আসবে।

নেতৃবৃন্দ বলেন, সরকার গরীব দিনমজুরদের জন্য সাড়ে দশ কোটি টাকা বরাদ্দ তাদের সাথে এক ধরনের রসিকতা করেছে। তারা বলেন, গরীবদের জন্য ত্রাণের টাকার বড় অংশই বেহাত হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। ঈদের আগে যাদেরকে ত্রাণ সহায়তা দেবার কথা দুর্নীতি আর দলীয়করণের কারণে তাদের বড় অংশ প্রকৃত অভাবী পরিবারসমূহের কাছে পৌঁছাবে না। তারা বলেন, গ্রামীণ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ নিয়েও নয় ছয় ও দলীয়করণ চুড়ান্ত পর্যায়ে।

বিবৃতিতে নেতৃবৃন্দ গ্রামীণ শ্রমজীবী-মেহনতিদের জন্য পল্লী রেশনিং ব্যবস্থা চালু ও গ্রামীণ প্রকল্পে চুরি, দুর্নীতি ও দলীয়করণ প্রতিরোধে অবিলম্বে কার্যকরি পদক্ষেপ নেবার আহ্বান জানান।

একই সাথে তারা চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন মূল্যবৃদ্ধিতে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং অসৎ বাজার সিণ্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেবারও দাবি জানান।

নেতৃবৃন্দ বাঁচার দাবিতে খেতমজুরসহ শ্রমজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হবারও আহ্বান জানান।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ