শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » জাতীয় » সরকারের উন্নয়নের নীতিকৌশল ধনী-দরিদ্রের পার্থক্য প্রকট করে তুলছে : সাইফুল হক
প্রথম পাতা » জাতীয় » সরকারের উন্নয়নের নীতিকৌশল ধনী-দরিদ্রের পার্থক্য প্রকট করে তুলছে : সাইফুল হক
৭০৩ বার পঠিত
শনিবার ● ৯ জানুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারের উন্নয়নের নীতিকৌশল ধনী-দরিদ্রের পার্থক্য প্রকট করে তুলছে : সাইফুল হক

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকারের উন্নয়নের নীতিকৌশল দেশে ধনী-দরিদ্রের পার্থক্য প্রকট করে তুলছে; মুষ্টিমেয় সংখ্যক পরিবারের সংখ্যক পরিবারের হাতে সম্পদের পাহাড় জমে উঠেছে। করোনার এই দুর্যোগের মধ্যেই নতুন করে পাঁচ হাজার কোটিপতি পরিবারের জন্ম হয়েছে। প্রায় ১২ শতাংশ হারে কোটিপতিদের সংখ্যা বাড়ছে। আর অন্যদিকে গত এক বছরে দেশ থেকে দুই কোটি মানুষ নতুনভাবে দারিদ্র্যসীমার নীচে নেমে এসেছে। প্রতিবছর বিশাল অংকের অর্থ নানাভাবে বিদেশে পাচার করা হচ্ছে। মেগা প্রকল্পসমূহ দুর্নীতির মেগা উৎসে পরিণত হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহীতাহীন মেগা উন্নয়ন প্রকল্পসমূহকে ঘিরে দুর্নীতিবাজেরা বেপরোয়া তৎপর। তিনি বলেন, গণতন্ত্র ও সুশাসনকে নির্বাসনে রেখে কোন উন্নয়নই টেকসই হবে না। তিনি বলেন, আমাদের নিশ্চয় উন্নয়ন চাই; তবে জনগণের ভোটাধিকারসহ গণতান্ত্রিক অধিকারকে বিদায় দিয়ে নয়। তিনি বলেন, সরকারের এক যুগ পূর্তিতে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার যে অঙ্গীকার করেছেন দেশবাসী বাস্তবে তা দেখতে চায়। আর তা করতে হলে মানুষের হৃত ভোটের অধিকার নিশ্চিত করতে হবে; সরকারি দল যে গণতান্ত্রিক অধিকার ভোগ করছে বিরোধী দল জনগণের জন্যেও তা নিশ্চিত করতে হবে। আজ ৯ জানুয়ারী শনিবার সকালে পার্টির গাজীপুর জেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, মোফাজ্জল হোসেন মোশতাক, পার্টির গাজীপুরের সংগঠক খায়রুল বাসার হিরন, বিল্লাল হোসেন ও নজরুল ইসলাম প্রমুখ।
সভায় পার্টির সাংগঠনিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।





জাতীয় এর আরও খবর

যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন স্বৈরতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার উৎস হিসাবে ভূমিকা পালন করেছেন
প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রার্থী, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে
এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত  একই পথে হাঁটছে এই সরকারও আওয়ামী লীগ সরকারের আদানি চুক্তির মত একই পথে হাঁটছে
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ৩১ দফা প্রস্তাবনা পেশ
রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই  নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা   অর্জন করতে হবে রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারীর নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে
গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে সকল বৈষম্যের বিলোপ ঘটাতে হবে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া জনগোষ্ঠীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আর্কাইভ