রবিবার ● ১৫ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » প্রবীণ শ্রমিক নেতা শফিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ
প্রবীণ শ্রমিক নেতা শফিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক প্রকাশ
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ রবিবার এক বিবৃতিতে প্রবীণ শ্রমিক নেতা ও ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা শফিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশের শ্রমিক আন্দোলন তাদের নিবেদিতপ্রাণ এক নেতাকে হারিয়েছে। তিনি বলেন, শফিউদ্দীন আহমেদ ষাট এর দশক থেকে দেশের প্রগতিশীল গণতান্ত্রিক আন্দোলনের সংগঠক হিসাবে ভূমিকা পালন করে এসেছেন। স্বৈরতন্ত্র বিরোধী গণআন্দোলনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। স্বল্পভাষী, বিনয়ী, বন্ধু ও কর্মীবৎসল শফিউদ্দীন আহমেদ এর মৃত্যুতে শ্রমিক আন্দোলনে যে শূন্যতা তৈরী হল তা সহজে পূরণ হবার নয়। দীর্ঘ কয়েক দশক নারায়নগঞ্জে ড্রেজার শ্রমিক আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বিবৃতিতে তিনি শফিউদ্দীন আহমেদ এর সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সাথে তিনি তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 