শনিবার ● ৭ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » রাজনীতিকে ব্যবসা আর দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যমে পরিণত করা হয়েছে
রাজনীতিকে ব্যবসা আর দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যমে পরিণত করা হয়েছে
ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুইদিনব্যাপী রাজনৈতিক-সাংগঠনিক কর্মশালার সমাপ্তি অধিবেশনে আজ শনিবার বিকালে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন দুর্নীতি-দুর্বৃত্তায়নের বিদ্যমান ব্যবস্থার খোল-নলচে পাল্টানো ছাড়া দেশ ও জনগণের মুক্তি নেই। রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তরা যে অশুভ মেলবন্ধন গড়ে তুলেছে তার মূলোচ্ছেদ ব্যতিরেকে এখনকার গভীর রাজনৈতিক সংকটের সমাধান হবে না। তিনি বলেন, বিদ্যমান রাজনীতিকেরা রাজনীতিকে ব্যবসা আর দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার মাধ্যমে পরিণত করেছে। জনসেবার পরিবর্তে রাজনীতি এখন বিশেষ গোষ্ঠি, পরিবার ও শ্রেণীর লাগামহীন গণবিরোধী অনৈতিক কর্তৃত্বের উৎসে পরিণত হয়েছে। মানুষকে নানাভাবে জিম্মি করে ফেলেছে। এই অশুভ রাজনীতি মানুষের সাধারণ সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছে। ভোটের গণতান্ত্রিক অধিকার হরণ করছে, মানুষকে নিঃস্ব থেকে আরো নিঃস্ব করছে। বিদ্যমান অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক ও ক্ষুদ্র জাতিসত্ত্বাবিরোধী সংবিধান স্বৈরতন্ত্রকে গণতান্ত্রিক লেবাস পরিয়ে রাখছে। তিনি বলেন বিদ্যমান সংবিধান স্বৈরতন্ত্রের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রধানমন্ত্রীকে কর্তৃত্ববাদী ক্ষমতাকাঠামো গড়ে তুলেছে। তিনি বলেন, সমগ্র এই অগণতান্ত্রিক ও কর্তৃত্ববাদী ক্ষমতা কাঠামোর পরিবর্তনও আজ জরুরী হয়ে পড়েছে। তিনি বিদ্যমান স্বৈরতন্ত্রের অবসানের পাশাপাশি স্বৈরতন্ত্রের সাংবিধানিক উৎসসমূহ বন্ধ, গণতান্ত্রিক, প্রগতিশীল ও দেশপ্রেমিক শক্তির বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক দেন।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আনছার আলী দুলালের সভাপতিত্বে আজ কর্মশালায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, রাশিদা বেগম, স্নিগ্ধা সুলতানা ইভা, উমর ফারুক হারুন, মো. ইমরান, অরবিন্দু বেপারী বিন্দু, আবুল কালাম, খলিলুর রহমান, নজরুল ইসলাম শাহজাহান, মো. ওয়াহেদ বকুল, রহিমা বেগম, মো. রিয়েল, গৌরচন্দ্র মন্ডল প্রমুখ।
আজ কর্মশালার শুরুতে পার্টির কন্ট্রোল কমিশনের সদস্য বীরমুক্তিযোদ্ধা হায়দার আনোয়ার খান জুনো ও শ্রমিকনেতা শাহ আতিউল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং ১ মিনিট দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
একই সাথে সভার শুরুতে রুশ বিপ্লবের ১০৩তম জন্মবার্ষিকীতে দুনিয়ার মুক্তিকামী জনগণকে শুভেচ্ছা জানানো হয়।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 