শিরোনাম:
●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ৮ নভেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » উদার মনোভাবাপন্ন ও সহনশীল ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন ও কমলা হ্যারিসকে বিজয়ী করেছে
প্রথম পাতা » আন্তর্জাতিক » উদার মনোভাবাপন্ন ও সহনশীল ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন ও কমলা হ্যারিসকে বিজয়ী করেছে
১০৩১ বার পঠিত
রবিবার ● ৮ নভেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উদার মনোভাবাপন্ন ও সহনশীল ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন ও কমলা হ্যারিসকে বিজয়ী করেছে

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন ও নির্বাচনী ফলাফল সম্পর্কে আজ এক বিবৃতিতে বলেছেন, এই নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ ভোটারেরা ডোনাল্ড ট্রাম্পের অনুসৃত উগ্র বর্ণবাদীতা, শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্বের আক্রমণাত্মক তৎপরতা, মার্কিন সমাজে ঘৃণা, বিদ্বেষ, বিভক্তি-বিভাজন, চরম দায়িত্বহীনতা ও বেপরোয়া পদক্ষেপসমূহের বিরুদ্ধে রায় দিয়েছে এবং তুলনামূলক উদার মনোভাবাপন্ন ও সহনশীল ডেমোক্রাট প্রার্থী জো বাইডেন ও কমলা হ্যারিসকে বিজয়ী করেছে। নির্বাচনের ফলাফলের মাধ্যমে মার্কিন ভোটারেরা কথিত শে^তাঙ্গ মার্কিন জাত্যাভিমানের পাগলা ঘোড়ার লাগামও খানিকটা টেনে ধরতে পেরেছে, রাজনৈতিক পার্থক্যকে চরম হিংসা আর বৈরীতায় পর্যবসীত করার আক্রমণাত্মক তৎপরতাকে খানিকটা থমকে দিয়েছে। করোনা মহামারী ও বিশাল বেকারত্বের মত জরুরী সংকটসমূহ মার্কিন কর্পোরেট পুঁজির রাজনৈতিক প্রতিনিধি নতুন প্রেসিডেন্ট কিভাবে মোকাবেলা করবেন তার উপর তার সাফল্য নির্ভর করছে।

বিবৃতিতে তিনি বলেন, গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার, বৈশ্বিক উষ্ণায়ন, জ্বালানী নীতি, আন্তর্জাতিক ক্ষেত্রে আগ্রাসী মার্কিন সামরিক নীতি- কৌশলে নির্বাচিতরা কি পদক্ষেপ নেবেন বিশ্ববাসী উদ্বেগের সাথে তা লক্ষ্য করবে। কারণ এর আগে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় প্রেসিডেন্ট বারাক ওবামা অভ্যন্তরীণ গণতন্ত্র-মানবাধিকার ও আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তিপূর্ণ সহাবস্থানের যেসব অঙ্গীকার করেছিলেন তার অধিকাংশই তিনি রক্ষা করতে পারেননি।

তিনি উল্লেখ করেন, এবারকার মার্কিন নির্বাচনও বিলিয়ন ডলারের খেলায় পর্যবসিত হয়েছে; যেখানে দুই দলের প্রার্থীর যেকোন একজনকে ভোট দেয়া ছাড়া সাধারণ ভোটারদের আর কোন পথ থাকে না। তিনি বলেন, এই নির্বাচনের মধ্যেও মার্কিন নির্বাচনী ব্যবস্থার গভীর সব দুর্বলতা বেরিয়ে এসেছে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন ডেমোক্রেট দলীয়দের প্রার্থী নির্বাচনকালে তরুণ ও সাধারণ মানুষের কন্ঠস্বর হিসাবে বার্নি স্যান্ডার্সের যেসব গণমুখী কর্মসূচি জো বাইডেন বাস্তবায়নের অঙ্গীকার করেছেন মার্কিন জনগণ যৌক্তিক সময়ের মধ্যে এসব কর্মসূচির বাস্তবায়ন দেখতে চাইবে।





আন্তর্জাতিক এর আরও খবর

ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল
গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে
রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে  আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ
সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে
তিস্তা ব্যবস্থাপনার কথা বলে পানির ন্যায্য হিস্যার বিষয়টি ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে তিস্তা ব্যবস্থাপনার কথা বলে পানির ন্যায্য হিস্যার বিষয়টি ভুলিয়ে দেয়ার চেষ্টা চলছে

আর্কাইভ