সোমবার ● ৯ নভেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » করোনা দুর্যোগে পাদুকা শিল্প-পাদুকা শ্রমিক বাঁচাতে আর্থিক সহায়তা দিন
করোনা দুর্যোগে পাদুকা শিল্প-পাদুকা শ্রমিক বাঁচাতে আর্থিক সহায়তা দিন
ঢাকা :: আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিপ্লবী পাদুকা শিল্প শ্রমিক সংহতি আয়োজিত মানববন্ধনে নেতৃবৃন্দ করোনা দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত পাদুকা শিল্প ও পাদুকা শ্রমিকদের বাঁচাতে নগদ আর্থিক প্রণোদনা দেবার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন আর্থিক সহায়তা পেলে এই শিল্প আবার বড় আকারে ঘুরে দাঁড়াবে; আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান নিতে পারবে। নেতৃবৃন্দ পাদুকা শিল্পে ৭,১০০/- টাকা মজুরী ঘোষণা প্রত্যাখান করেন এবং বাজারদর ও জীবনযাত্রার ব্যয় অনুযায়ী পাদুকা শ্রমিকদের ন্যায্য মজুরী নির্ধারণের দাবি জানান। তারা বিদেশী জুতা আমদানি বন্ধ করে জুতা তৈরীর কাঁচামাল ও পণ্যের উপর ভ্যাট প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে নেতৃবৃন্দ পাদুকা শিল্পকে জাতীয় শিল্প হিসাবে ঘোষণাদিয়ে পাদুকা শিল্পের জন্য আলাদা শিল্পনগরী স্থাপনের দাবি জানান। তারা চামড়াকে জাতীয় সম্পদ হিসাবে বিবেচনা করে চামড়ার উপযুক্ত মূল্য, সংরক্ষণ ও চামড়াজাত বহুমুখী পণ্য উৎপাদন ও তার ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান। তারা পাদুকা শ্রমিকদের সারাবছর কাজ, নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান এবং পাদুকা শিল্পে নিরাপদ ও স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিত করারও দাবি জানান। নেতৃবৃন্দ অনতিবিলম্বে সরকারকে পাদুকা শিল্পের উন্নয়নে কার্যকরি পদক্ষেপ নেবার দাবি জানান।
সংগঠনের সহ সভাপতি আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন, মো. রিয়েল। সংহতি বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, যুগ্ম সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী ছাত্র সংহতির বিপ্লবী হোসেন খান প্রমুখ।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 