শিরোনাম:
●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
ঢাকা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলন ‘চক্রান্ত’ বা ‘ষড়যন্ত্র’ নয়
প্রথম পাতা » ছবিঘর » শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলন ‘চক্রান্ত’ বা ‘ষড়যন্ত্র’ নয়
৮৫০ বার পঠিত
শুক্রবার ● ১৬ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলন ‘চক্রান্ত’ বা ‘ষড়যন্ত্র’ নয়

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন শ্রমিকশ্রেণীসহ শ্রমজীবী মেহনতি মানুষের জন্য ভোটের অধিকারসহ পূর্ণাঙ্গ গণতান্ত্রিক অধিকার সবচেয়ে বেশী প্রয়োজন। গণতান্ত্রিক অধিকার না থাকলে শ্রমিকেরাই সবচেয়ে বেশী নিগৃহীত আর বঞ্চনার শিকার হয়। দুনিয়াব্যাপী শ্রমিকশ্রেণীর ধারাবাহিক লড়াইয়ের ফলশ্রুতি হচ্ছে ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার আইন। শোষক লুটেরা ধনীকশ্রেণী এখন সেই ন্যূনতম অধিকারটুকু কেড়ে নিচ্ছে। দেশে জনগণের ভোটের অধিকার না থাকায় বঞ্চিত শ্রমজীবী মানুষ আরো নিঃস্ব ও ক্ষমতাহীন হয়েছে। সরকার ও মালিকেরা কেবল উৎপাদন বাড়াতে চায় কিন্তু তাদেরকে ন্যায্য মজুরীসহ গণতান্ত্রিক ও মানবিক অধিকার দেয় না। উল্টো শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলনকে তারা চক্রান্ত আর ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে। শ্রমিক আন্দোলন দমনে গুণ্ডাবাহিনী আর পুলিশ লেলিয়ে দেয়। মিথ্যা মামলা আর গ্রেফতার করে শ্রমিকদেরকে নানাভাবে হয়রানি করে। তিনি বলেন, এই করোনাকালেও কয়েক লক্ষ শ্রমিককে অমানবিকভাবে ছাটাই করা হয়েছে। অনেকেরই বেতন ভাতা পরিশোধ করা হয়নি। তিনি এই অবস্থা পরিবর্তনে অধিকার ও মুক্তি অর্জনে শ্রমিকশ্রেণীর সচেতন ও লড়াকু আন্দোলন সংগঠন গড়ে তোলার আহ্বান জানান।
আজ সকালে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কর্মশালায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
তোপখানা রোডে সংগঠনের সভাপতি শ্রমিক নেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় শ্রমিক আন্দোলন সংগঠনের বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আলী, মো. বাবুল মিয়া, মো. আল আমিন, ছামিউল ইসলাম, মো. রাকিব, গোলাম মোস্তফা, মো. রাব্বি, মো. রাজু, লিয়াকত হোসেন প্রমুখ।
কর্মশালায় মাহমুদ হোসেন বলেন, অধিকার প্রতিষ্ঠায় লড়াকু শ্রমিক আন্দোলন সংগঠনের কোন বিকল্প নেই। তিনি বলেন, সরকার ও মালিকেরা আইনের শাসনের কথা বললেও প্রতিনিয়ত তারা আইন ভঙ্গ করে শ্রমিক ছাটাই করছে। নানা ধরনের হয়রানি ও নিপীড়ন অব্যাহত রেখেছে। তিনি দাবি আদায়ে ঐক্যবদ্ধ শ্রমিক আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানান।





ছবিঘর এর আরও খবর

সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে

আর্কাইভ