শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী তৎপরতা বরদাসত করা হবে না
প্রথম পাতা » আন্তর্জাতিক » বাংলাদেশকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী তৎপরতা বরদাসত করা হবে না
১১৩৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী তৎপরতা বরদাসত করা হবে না

---ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের ডেপুটি সেক্রেটারী অব স্টেট স্টিফেন বিগান কর্তৃক বাংলাদেশকে মার্কিন নেতৃত্বাধীন ইন্দো-প্যাসিফিক স্ট্রেটেজিক জোটে যুক্ত করা সংক্রান্ত বক্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা বিরোধী সামরিক জোটে বাংলাদেশের যুক্ত হবার কোন অবকাশ নেই। মার্কিন মন্ত্রীর এই ধরনের বক্তব্য রীতিমত ঔদ্ধত্যপূর্ণ। তিনি বলেন, এটা স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের চীন বিরোধী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক জোট গড়ে তোলার পায়তারার অংশ হিসেবে ইন্দো-প্যাসিফিক কৌশলগত জোট গড়ে তুলতে অনেক দিন থেকেই তৎপর রয়েছে। এই ধরনের কোন জোটে অংশগ্রহণ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্যেও বিপজ্জনক এবং বাংলাদেশের ঘোষিত স্বাধীন জোট নিরপেক্ষ নীতিরও পরিপন্থী।
তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে মার্কিন মদদপুষ্ট সউদী আরবের নেতৃত্বাধীন জোটে বাংলাদেশকে অংশীদার করে বাংলাদেশের জোট নিরপেক্ষ নীতির লংঘন করা হয়েছে। অতীতের ধারাবাহিকতায় বর্তমান সরকারের ভারতসহ নানা দেশের সাথে নানা ধরনের গণস্বার্থ বিরোধী চুক্তি করে আসছে। যার কোন জবাবদিহীতা নেই।
তিনি বলেন, দেশ পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক কর্তৃত্ব না থাকায় এবং অনুগত পররাষ্ট্রনীতির কারণে সাম্প্রদায়িক আধিপত্যবাদী শক্তিসমূহ বাংলাদেশকে চেপে ধরতে পারছেন।
তিনি বাংলাদেশকে কেন্দ্র করে সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদীদের যেকোন ধরনের সামরিক ও কৌশলগত তৎপরতা প্রতিরোধে দেশবাসীকে সোচ্চার হবার আহ্বান জানান।





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি
ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক যুদ্ধাপরাধের সামিল
গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে গাজা সিটি দখল করে নেয়ার ইসরায়েলী সিদ্ধান্ত আন্তর্জাতিক সকল বিধিবিধান আরও একবার পদদলিত করবে
রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে  আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ রোহিঙ্গাদের মায়ানমারে নিরাপদ প্রত্যাবাসনের ব্যাপারে চীনকে আরও সক্রিয় ভূমিকা গ্রহণের অনুরোধ
সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর সফল পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন যুদ্ধবাজ নেতানিয়াহুকে গেফতার করে আন্তর্জাতিক আদালতে সোপর্দ করুন
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক কাটমন্ডুতে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বৈঠক
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে শেখ হাসিনা সরকারের পতনকে মোদি সরকার নিজেদের পরাজয় হিসাবেই দেখছে

আর্কাইভ