মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২০
প্রথম পাতা » ছবিঘর » মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি.আর দত্তের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সি.আর দত্তের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আজ এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের ৪ নম্বর সেক্টরের কমান্ডার মেজর জেনারেল (অব.) সি.আর দত্ত বীরোত্তমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তাঁর এক সূর্য্য সন্তানকে হারিয়েছে। বর্ণাঢ্য পেশাগত জীবনের অধিকারী সি.আর দত্ত দেশের মুক্তিযুদ্ধে ৪ নং সেক্টরের প্রধান হিসেবে সাহসী ও গৌরবজনক ভূমিকা পালন করেন। যার স্বীকৃতি স্বাধীনতা পরবর্তী কালে তাঁকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়। ১৯৭৪ সালে পেশাগত জীবন থেকে অবসর গ্রহণের পর তিনি দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সেক্টর কমান্ডার্স ফোরামের জ্যেষ্ঠ নেতা হিসেবেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি বলেন বাংলাদেশ ও তার মুক্তিযুদ্ধের সাথে এই দেশপ্রেমিক যোদ্ধা ছিলেন একীভূত। এদেশের মানুষ চিরদিন তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
বিবৃতিতে তিনি সি.আর দত্তের সংগ্রামী স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। একই সাথে তিনি তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও গুণগ্রাহীদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।




‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত 