মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
স্টাফ রিপোর্টার :: মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর-২০২৬ পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি ও মূখপাত্র নির্মল বড়ুয়া মিলন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে জানান, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদের জরুরী সভায় সিদ্ধান্ত মোতাবেক এবং প্রধান উপদেষ্টা ভদন্ত অজিতানন্দ মহাথেরো মহোদয়ের অনুমতি ক্রমে গঠনতন্ত্রের অনুচ্ছেদ-১২ অনুসারে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটি (রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি) সিনিয়র সহ-সভাপতি শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া কে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করা হয়।
উল্লেখ্য, “বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই” শ্লোগান নিয়ে প্রায় ১ যুগ পরে গত ১৫ জুলাই-২০২৫ ইংরেজি তারিখ মঙ্গলবার আরপি-৪২, রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় বেলা ১২টায় পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতি ক্রমে প্রধান উপদেষ্টা ভদন্ত অজিতানন্দ মহাথোরো, উপদেষ্টা বাদল বরণ বড়ুয়া,উপদেষ্টা সমর জিৎ বড়ুয়া,উপদেষ্টা বান্দরবান জেলার ১জন, উপদেষ্টা খাগড়াছড়ি জেলার ১জন, সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সাধারণ সম্পাদক শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া, সহ-সভাপতি জিনপদ বড়ুয়া, শিক্ষক পংকজ কুসুম বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক খোকন কান্তি বড়ুয়া, সহ সাংগঠনিক সম্পাদক নিপুন বড়ুয়া জিকু, অর্থ সম্পাদক অপু বড়ুয়া, যুব বিষয়ক সম্পাদক বিপ্লব বড়ুয়া বাপ্পি, ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল বড়ুয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক স্বাধীন বড়ুয়া নিশু, মহিলা বিষয়ক সম্পাদক নেলী বড়ুয়া, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক পলাশ বড়ুয়া, ক্রীড়া বিষয়ক সম্পাদক রুবেল বড়ুয়া, দপ্তর সম্পাদক দেবাশীষ বড়ুয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য রুবেল বড়ুয়া (২), কাঞ্চন বড়ুয়া, হৃদয় বড়ুয়া, সাধন চন্দ্র বড়ুয়া, বাবুল বড়ুয়া, দেবপ্রিয় বড়ুয়া, নয়ন বিকাশ বড়ুয়া, তেমিয় বড়ুয়া, দেবদত্ত মুৎসুদ্দী, প্রিয়তোষ বড়ুয়া, দিলীপ বড়ুয়া, আকাশ বড়ুয়া, মানিক বড়ুয়া, লিটন বড়ুয়া, রুপাল বড়ুয়া, মুক্ত বড়ুয়া, ডাঃ প্রকাশ চৌধুরী বড়ুয়া, তপু বড়ুয়া ও শান্তা বড়ুয়াসহ ৩৯ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন এর কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।




পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন 