শিরোনাম:
●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন ●   ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ●   ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি
ঢাকা, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
৪৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা

------ স্টাফ রিপোর্টার :: গাছ আমাদের পরিবেশের প্রাণ। বেঁচে থাকার জন্য আমাদের বিশুদ্ধ অক্সিজেন দরকার, যা গাছ সরবরাহ করে। তাই আমাদের সবার বেশি করে গাছ লাগানো উচিত। একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়তে গাছের বিকল্প নেই।
প্রকৃতি আমাদের জীবনের এমন এক অংশ, যেখানে সবুজের ছোঁয়ায় মন নিজে থেকেই শান্ত হয়ে আসে।
প্রকৃতি তার নিজস্ব রূপ ও লাবণ্যে আমাদের চারপাশকে সাজিয়ে রেখেছে। যান্ত্রিক জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে আমরা বারবার ফিরে যাই প্রকৃতির কাছে।
বন, জীববৈচিত্র সুরক্ষিত হলে-বাঁচবে পৃথিবী, এমনই বিশ্বাস থেকে লক্ষাধিক চম্পা ফুল গাছ লাগিয়ে দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী দ্বিজেন শর্মা পরিবেশ পদক-২০২৪ প্রাপ্ত রাঙামাটি পার্বত্য জেলার কৃতি সন্তান পরিবেশবিদ সবুজ চাকমা।
পাহাড় ও সমতলে ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে আজ বৃহস্পতিবার ২০ আগস্ট-২০২৬ চন্দ্রঘোনা ১১ নং ইউনিয়নের ১নং ওয়ার্ডে ১৮৮০ সালে রাজা ভূবণমোহন রায় কর্তৃক নির্মিত ভূমিদাতা শুভংকর বড়ুয়া (মহুরী) পূর্ণনির্মাণ ২০০৯ ঐতিহ্যবাহী কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহার প্রাঙ্গন ও সড়কের দুই পাশে রোপনের জন্য ফলজ, ফুল, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ ও রোপন করেছেন রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা।
বিহারের সড়কের ২ পাশে লাগানো জন্য গাছের চারার মধ্যে রয়েছে : চম্পা ফুল, চাপালিশ, তেলশুর, তেতুল, সিভিট, বিলাতি গাব, অর্জুন, জারুল, সোনালু,নিম, কৃষ্ণচুড়া,আমলকি, রাধাচুড়া,বহেরা, হরতকি, কাজু বাদাম, মেহগুনি, সজিনা, বেল ও ড্রাগন ইত্যাদি চারা।
এসময় কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহার অধ্যাক্ষ দীপংকর মহাথেরো, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা, স্থানীয় দায়ক এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় সবুজ চাকমা বলেন, পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে নতুন বনাঞ্চল সৃষ্টি করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করা প্রত্যক সচেতন নাগরিকের দায়িত্ব। তিনি সবুজ বনায়নে সকলকে এগিয়ে আসার আহবান জানান।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে  বাধা সৃষ্টি অভিযোগ রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন

আর্কাইভ