শিরোনাম:
●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন ●   ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ●   ভারতে নিহত বাংলাদেশি শিক্ষার্থী জয়চন্দ্র সরকার : ত্রিভুজ প্রেমের বলি ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
ঢাকা, বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
৫০ বার পঠিত
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ

--- ‎স্টাফ রিপোর্টার :: ‎রাঙামাটি–রাজস্থলী সড়কে যাত্রীবাহী পিকআপ ও জীপ গাড়ি চলাচলে বাধা, গাড়ি আটকে যাত্রী নামিয়ে দেওয়া এবং চালক-মালিকদের হুমকির অভিযোগ তুলে নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসন, পৌর প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছেন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
‎‎স্মারকলিপিটি রাঙামাটি জেলা প্রশাসকের পক্ষে গ্রহণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মোবারক হোসেন এবং পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর কাছেও স্মারকলিপি দেওয়া হয়।
‎‎স্মারকলিপিতে রাঙামাটি যাত্রীবাহী পিকআপ মালিক সমবায় সমিতি লিমিটেড এবং রাঙামাটি জেলা কার, মাইক্রোবাস ও পিকআপ-জীপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগ করেন, রাঙামাটি থেকে রাজস্থলী রুটে দীর্ঘদিন ধরে নিয়মিত যাত্রীবাহী যানবাহন চলাচল করছে না। এতে কাপ্তাই ও রাজস্থলী উপজেলার সাধারণ মানুষ সরকারি-বেসরকারি কাজসহ জরুরি প্রয়োজনে যাতায়াতে দুর্ভোগে পড়ছেন।
‎‎যাত্রীদের দুর্ভোগ কমাতে দুই সংগঠন যৌথভাবে গত ১৬ আগস্ট থেকে রাঙামাটি–রাজস্থলী রুটে পর্যটকবাহী পিকআপ ও জীপ গাড়ির মাধ্যমে যাত্রী পরিবহন চালুর সিদ্ধান্ত নেয় বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
‎‎তবে অভিযোগ করা হয়, ওই দিন গাড়ি চলাচল শুরু করতে গেলে চট্টগ্রাম ও রাউজান থেকে আসা কিছু ব্যক্তি এবং চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি ও চালক সমিতির লোকজন এতে বাধা দেন। সকাল ৭টার দিকে সড়কে বাস দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পিকআপ ও জীপ গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেওয়া হয় এবং কয়েকটি গাড়ি আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে।
‎‎এ ছাড়া রাজস্থলী থেকে যাত্রী নিয়ে রাঙামাটির উদ্দেশে আসা একটি পিকআপ-জীপ গাড়িকে কাপ্তাইয়ের রাইখালী এলাকায় যাত্রী নামিয়ে হয়রানি ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলেও স্মারকলিপিতে দাবি করা হয়। গত ১৭ আগস্ট একই এলাকায় আবারও গাড়ি আটকে দেওয়া হয় বলে অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
‎‎স্মারকলিপিতে আরও বলা হয়, পিকআপ ও জীপ গাড়ি চলাচল অব্যাহত থাকলে বড় ধরনের দুর্ঘটনা ঘটানো হতে পারে এবং রাঙামাটি থেকে কোনো কার, মাইক্রোবাস বা অন্যান্য যানবাহন রাউজানের ওপর দিয়ে চলতে দেওয়া হবে না—এমন হুমকিও দেওয়া হয়েছে বলে তারা দাবি করেন। এ ঘটনায় পিকআপ ও জীপ গাড়ির মালিক এবং চালকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
‎‎আবেদনকারীরা অভিযোগ করেন, রাঙামাটি–রাজস্থলী সড়কে দীর্ঘ প্রায় দুই থেকে তিন বছর নিয়মিত যাত্রীবাহী গাড়ি চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। স্থানীয় মালিক ও শ্রমিকরা জেলার অভ্যন্তরে এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাত্রী পরিবহন করতে চাইলে কেন বাধা দেওয়া হচ্ছে, সে প্রশ্নও তোলা হয়েছে স্মারকলিপিতে।
‎‎তবে স্মারকলিপিতে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি বা সংশ্লিষ্ট অন্য পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।
‎‎এ অবস্থায় রাঙামাটি–রাজস্থলী রুটে যাত্রীসেবা দিতে গিয়ে সম্ভাব্য যেকোনো ধরনের দুর্ঘটনা ও হামলা থেকে সুরক্ষা নিশ্চিত করে পিকআপ ও জীপ গাড়ি চলাচলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন সংগঠনগুলোর নেতারা।
‎‎স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন রাঙামাটি যাত্রীবাহী পিকআপ মালিক সমিতির উপদেষ্টা মোহাম্মদ শাহিন আল মামুন ও নির্মল বড়ুয়া মিলন, সভাপতি প্রজেশ চাকমা, সাধারণ সম্পাদক লিটন চাকমা, রাঙামাটি জেলা কার, মাইক্রোবাস ও জীপ গাড়ি চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, সহ-সাধারণ সম্পাদক মো. হোসেন, লাইন সম্পাদক টুলু বড়ুয়া এবং প্রচার সম্পাদক মো. আরাফাত হোসেন প্রমুখ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন

আর্কাইভ