শিরোনাম:
●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ●   ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ●   শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না ●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ৫ আগস্ট ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
২৭৭ বার পঠিত
বুধবার ● ৫ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত

------স্টাফ রিপোর্টার :: আজ ৫ আগস্ট. ২০২৬ বুধবার সকাল সাড়ে ৯টায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে গণ-অভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়ে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ-দের স্মরণ করেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি জেলা কমিটি নেতৃবৃন্দ।
এর পর সকাল ১০টায় রাঙামাটি শিশু একাডেমী হল রুমে ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের দুই বর্ষপূর্তিতে নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাদের অংশ গ্রহনে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” (আলোচনা সভা) বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি জেলা কমিটির সভাপতি নির্মল বড়ুয়া মিলন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
“ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।

এছাড়া আলোচক হিসাবে আরো উপস্থিত ছিলেন কোটা বিরোধী ঐক্য জোট এর প্রধান উপদেষ্টা মো. কামাল উদ্দিন, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার, রাঙামাটি সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, বাংলাদেশ মানবিধিকার বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান রানা।

রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বলেন, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তারাই গণতন্ত্র রক্ষার জন্য ২০২৪ ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থান করেছেন।

কোটা বিরোধী ঐক্য জোট এর প্রধান উপদেষ্টা মো. কামাল উদ্দিন বলেন, দীর্ঘ ১৭ বছরের গণক্ষোভ গণবিষ্ফরণে পরিনত হয়ে ২০২৪ সালে গণ-অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং জুলাই গণ-অভ্যুত্থান দিবস এর প্রতি সকলের শ্রদ্ধাবোধ থাকতে হবে।

জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক শাহিদা আক্তার বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগের সাবেক প্রধানমন্ত্রী দেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া কে সু-চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়নি।

সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান বলেন, ভিন্নমত থাকতে পারে, কিন্তু এদেশে আর যেন কোন সাধারণ মানুষ নির্যাতনের শিকার না হয়, বৈষম্যের শিকার না হয়।

বাংলাদেশ মানবিধিকার বাস্তবায়ন সংস্থা রাঙামাটি জেলা কমিটির সভাপতি আব্দুল মান্নান রানা বলেন, ২০২৪ ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থান চলাকালিন আওয়ামীলীগের লোকজনেরা শত-শত মানবধিকার লঙ্গন করেছে, তার প্রমান আন্তর্জাতিক মানবধিকার কমিশনের কাছে আছে।

অনুষ্ঠানের সভাপতি নির্মল বড়ুয়া মিলন বলেন, রাঙামাটিতে প্রত্যকটি প্রশাসনে এখনো স্বৈরাচারের দোসরা গুপ্তভাবে বসে আছে। তারা প্রশাসনের চেয়ারে বসে স্বৈরাচারের দোসরদের বিভিন্ন ভাবে প্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত থাকার সংবাদ জনগণ শোনতে পাচ্ছে।
দ্রুততম সময়ের ভিতর স্বৈরাচারী আওয়ামীলীগের সময়কালিন নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের অপসারন করে জেলার প্রতিটি প্রশাসন গণমূখি করে তোলার সরকারের নীতি নির্ধারকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।
এছাড়া তিনি রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা পূরণে গণ-অভ্যুত্থানের পক্ষের ছাত্র, শ্রমিক, সকল সামাজিক সংগঠন, রাজনৈতিক দল সমুহকে ঐক্যৈবদ্ধ ভাবে স্বৈরাচার বিরোধী কাজ করার আহবান জানান নির্মল বড়ুয়া মিলন।

ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের দুই বর্ষপূর্তিতে নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধাদের অংশ গ্রহনে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুঁই চাকমা।

এসময় পার্টির সাবেক সভাপতি মো. আবুল হাসেম, জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক মনোয়ারা বেগম, পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন রাঙামাটি জেলা কমিটির অর্থ সম্পাদক ডা. প্রকাশ চৌধুরী বড়ুয়া, পার্টির বাঘাইছড়ি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ইকো চাকমা, জেলা কমিটির সদস্য অরুনজিতা চাকমা, নিখিল চাকমা, উদয়শংকর চাকমা, যুব সংহতির সাইমুন ইসলামসহ জেলা কমিটির এবং রাঙামাটি ভূমিহীন সংহতির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান শেষে গত ৩ আগস্ট বাংলাদেশ শিশু একাডেমী কর্তৃক আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এসময় নির্মল বড়ুয়া মিলন সম্পাদিত রক্তেভেজা গণ-অভ্যুত্থান : পাহাড়ের বৈমষ্য বইটি প্রথম পুরস্কার প্রাপ্তদের মধ্যে উপহার দেন।

বিকাল ৫টায় ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের দুই বর্ষপূর্তিতে শহীদদের স্মরণে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে  বাধা সৃষ্টি অভিযোগ রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা

আর্কাইভ