বৃহস্পতিবার ● ২৯ জানুয়ারী ২০২৬
প্রথম পাতা » পার্টি » তেজগাঁও শিল্পাঞ্চলে নির্বাচনী প্রচারণায় জননেতা সাইফুল হক
তেজগাঁও শিল্পাঞ্চলে নির্বাচনী প্রচারণায় জননেতা সাইফুল হক
ঢাকা-১২ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী জননেতা সাইফুল হক আজ তার নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাবিস্কো আলকাতরা মোড় থেকে হাজারো কর্মী সমর্থক নিয়ে জনসংযোগ শুরু করেন। এ সময় তিনি ঢাকা-১২ আসনের সর্বস্তরের ভোটারদের সালাম ও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ ঢাকা-১২ আসনে কোদাল মার্কার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ারকে তিনি আরও জোরদার করার আহবান জানান । সাইফুল হক বলেন গত ১৭ বছর ধরে দেশটাকে লুটপাট, দমন-পীড়ন আর ভয়ভীতির মাধ্যমে জাহান্নামে পরিণত করা হয়েছিল। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়েছিল নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য।এতদিন জনগণ ভোট দিতে পারে নাই। অনেক রক্তের বিনিময়ে আবার ভোটের অধিকার নিশ্চিত করতে হয়েছে। আগামী নির্বাচনের মধ্যে দিয়ে দেশ পরিচালনায় গণতান্ত্রিক রাজনৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে হবে।
তিনি বলেন, আজ কিছু সুবিধাভোগী গোষ্ঠী নিজের স্বার্থের জন্য মাঠে নেমেছে, কিন্তু তাদের সব চক্রান্ত ব্যর্থ হবে, কারণ জনগণ তাদের প্রত্যাখ্যান করবে সাইফুল হক আশা প্রকাশ করে বলেন আগামী ১২ ফেব্রুয়ারি ঢাকা ১২ আসনে কোদাল মার্কায় ভোট দিয়ে জনগণ বিপুল ভোটে তাঁকে নির্বাচিত করবেন। তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক এবং দুর্নীতির বিরুদ্ধে এক গুরুত্বপূর্ণ সংগ্রামে আমি অংশ নিচ্ছি। ঢাকা-১২ আসনে ব্যবসায়ীদের দুর্দশা নিয়ে তিনি বলেন এই এলাকার ব্যবসায়ী আজ চাঁদাবাজদের শিকার। আমি নির্বাচিত হলে, যাদের কারণে আজ জনগণ নিপীড়িত, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব। তিনি আরো বলেন এই নির্বাচন কেবল ঢাকা-১২ আসনের ভাগ্য নির্ধারণ করবে না, এটি ১২ আসনের গরিব শ্রমিকদের সন্তানদের ভবিষ্যতেরও সমাধান হবে। তিনি বলেন ১২ ফেব্রুয়ারি আমাদের এক হয়ে উঠার দিন, একসঙ্গে কোদাল মার্কায় ভোট দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের কফিনে শেষ পেরেক ঠুকে দিন।
তিনি সারাদিন তেজগাঁও বিজি প্রেস, ট্রাক স্টান্ডসহ তেজগাঁও শিল্পায়ঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ও কয়েকটি পথসভায় বক্তব্য রাখেন।




সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা
গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
বিদেশনির্ভর জ্বালানি নীতির কারনেই গ্যাস - বিদ্যুৎ এর বিদ্যমান সংকট ঘনীভূত হয়েছে
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 