মঙ্গলবার ● ২৮ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » জাতীয় নির্বাচনে টাকার খেলা বন্ধে বিশ্বাসযোগ্য কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে
জাতীয় নির্বাচনে টাকার খেলা বন্ধে বিশ্বাসযোগ্য কার্যকরি পদক্ষেপ গ্রহণ করতে হবে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, আগামী জাতীয় নির্বাচন যাতে টাকার খেলায় পর্যবসিত না হয় নির্বাচন কমিশন ও সরকারকে তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে সন্ত্রাস, পেশীশক্তি ও প্রশাসনিক ম্যানিপুলেশান বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
১৭ বছর ধরে মানুষ উৎসবমুখর যে নির্বাচনের অপেক্ষা করছে তাকে কোন দিক থেকে ঝুঁকির মধ্যে নিক্ষেপ করা যাবেনা।
তিনি বলেন, আগামী নির্বাচনের মধ্য দিয়ে দেশে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় সরকার গঠন ও সরকার পরিবর্তনের সুযোগ নিশ্চিত করাটা গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে।
তিনি বলেন, ভেংগে পড়া নির্বাচনী ব্যবস্থার উপর আস্থা ফিরিয়ে আনাই এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নির্বাচন কমিশনকে পেশাদারী দক্ষতা নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে এবং নির্বাচনের লেবেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করতে হবে।
আজ মঙ্গলবার বিকালে পার্টির নির্বাচন সংক্রান্ত উপকমিটির সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনী প্রচারণার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় ও কতিপয় সিদ্ধান্ত নেয়া হয়।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, যুবরান আলী জুয়েল, ফিরোজ আলী, মোহাম্মদ সালাউদ্দিন, বাবর চৌধুরী, জোনায়েদ হোসেন, চুন্নু সিকদার, মাহমুদ উল হাসান খান, মো.আবু হানিফ, গোলাম রাজিব, আরিফুল ইসলাম, আতিকুর রহমান, ওসমান কবির, মাহমুদুল হাসান ও মোহাম্মদ সৈকত প্রমুখ।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 