শিরোনাম:
●   সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা ●   অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন ●   গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল ●   নির্বাচিত সরকারের আমলে বাউলদের উপর হামলা আক্রমণ চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ ●   ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক বিধিবিধানের গুরুতর লংঘন
ঢাকা, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নুরের উপর যৌথবাহিনীর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » নুরের উপর যৌথবাহিনীর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ
২১২ বার পঠিত
রবিবার ● ৩১ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নুরের উপর যৌথবাহিনীর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ

--- স্টাফ রিপোর্টার :: ৩০ আগস্ট শনিবার সন্ধ্যা ৭টায় রাঙামাটি ছাত্র-জনতার উদ্যোগে একটি মশাল মিছিল অনুষ্ঠিত হয়।
এই মিছিলটি আয়োজন করা হয় গণ অধিকার পরিষদের সভাপতি, ডাকসুর সাবেক ভিপি ও স্বৈরাচারবিরোধী আন্দোলনের সম্মুখ সারির সাহসী যোদ্ধা নুরুল হক নুরের উপর যৌথবাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে।
মিছিলটি রাঙামাটি শহরের বনরুপা আলিফ মার্কেট থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় (কোর্ট বিল্ডিং) হয়ে আবার বনরূপায় এসে সমাপ্ত হয়।
ছাত্র, যুবক, শ্রমজীবী ও সাধারণ মানুষ হাতে মশাল নিয়ে স্লোগানে স্লোগানে পুরো শহর মুখরিত করে তোলে।
মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা বলেন,“যৌথবাহিনীর বর্বরোচিত হামলা শুধু নুরুল হক নুরের উপর নয়, বরং এটি গোটা গণতন্ত্রকামী আন্দোলনের উপর নগ্ন আঘাত। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাই। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।
হামলার দায় রাষ্ট্রকেই নিতে হবে। অন্যথায় সারাদেশে আরও বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, রাঙামাটি সম অধিকারের আন্দোলন এর জেলা আহ্বায়ক কামাল উদ্দিন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কস পার্টির রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুই চাকমা, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শুরা সদস্য ইমাম হোসাইন কুতুবী, ইসলামী ছাত্র শিবির রাবিপ্রবির সভাপতি মো. সাউবান, এনসিপি রাঙামাটি জেলা কমিটির প্রধান সমন্বয়ক বিপিন জ্যোতি চাকমা, রাঙামাটি ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি মো. ইমাম হোসাইন ইমু, রাঙামাটি গণ অধিকার পরিষদের সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান ও সমাপনী বক্তব্য রাখেন রাঙামাটি গণ অধিকার পরিষদের আহ্বায়ক এম.এ বাসার।
সমাপনী বক্তব্যে এম.এ বাসার বলেন, এই হামলা গোটা জনগণের উপর হামলা। আমরা সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলবো।
তিনি আহ্বান জানান, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।
গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকলকে আন্দোলনে শামিল হতে হবে।
জুলাইয়ের পক্ষে সবাইকে এক হতে হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা সকল উন্নয়ন মূলক কাজে বিএনপির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পথ দীর্ঘ হবে : জুঁই চাকমা
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের  অভিনন্দন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ নতুন গঠিত সরকারের সকল সংসদ সদস্যদের পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের অভিনন্দন
জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত জুঁই চাকমা’র নির্বাচন পরিচালনা কমিটি সভা অনুষ্ঠিত

আর্কাইভ