বুধবার ● ১৩ আগস্ট ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » অধ্যাপক মাহফুজা খানম এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
অধ্যাপক মাহফুজা খানম এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
আজ ১৩ আগষ্ট বুধবার বেলা ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ডাকসুর সাবেক নারী ভিপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মাহফুজা খানম এর মরদেহে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।
এসময় তিনি গণমাধ্যমে বলেন, মাহফুজা খানম ছিলেন তাঁর সময়কার একজন আইকনিক নারী। অধ্যাপক মাহফুজা খানম ছিলেন একজন বহুমাত্রিক মানুষ।
ছাত্র আন্দোলনের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, শিশু কিশোর ও সাংগঠনিক আন্দোলনের সংগঠক হিসাবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি বলেন, তাঁর মৃত্যুতে দেশ তার একজন অকৃত্তিম সেবককে হারালো এবং দেশের মানুষ হারিয়েছে তাদের এক পরম বন্ধুকে । তাঁর এই শূন্যতা সহজে পুরণ হবার নয়।
মাহফুজা খানমের প্রতি শ্রদ্ধা জানাতে এসময় আরো উপস্থিত ছিলেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মুশতাক, যুব নেতা বাবর চৌধুরী, ছাত্র নেতা জুনায়েদ হোসেন ও মারুফ হোসেন প্রমুখ।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 