শিরোনাম:
●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে
ঢাকা, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে আওয়ামী লীগের আক্রমণের নিন্দা
প্রথম পাতা » গোপালগঞ্জ » গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে আওয়ামী লীগের আক্রমণের নিন্দা
৩১০ বার পঠিত
বুধবার ● ১৬ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচীতে আওয়ামী লীগের আক্রমণের নিন্দা

--- বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ সন্ধায় গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচীতে নিষিদ্ধ ছাত্রলীগ - আওয়ামী লীগের হামলা আক্রমণ ও প্রাণহানির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি বলেন বছর ঘুরতে না ঘুরতেই পতিত ফ্যাসিবাদী শক্তি আবার গোপালগঞ্জে মাথাচাড়া দিয়ে উঠেছে। যে ফ্যাসিবাদের বিরুদ্ধে গত বছর জুলাই- আগষ্টে হাজারো ছাত্র,জনতা জীবন দিলো, আহত হলো, পঙ্গুত্ব বরণ করলো, সেই জুলাই মাসেই আবার সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ জুলাই আগষ্ট গণ- অভ্যুত্থানের সামনের সারির নেতৃবৃন্দের উপর এই হামলা আক্রমণ সংগঠিত করলো।এটা পরাজিত ফ্যাসিবাদীদের চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ। এই ঘটনা প্রমাণ করে যে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী তাদের দায়িত্ব পালনে ব্যর্থ।

তিনি বিষ্ময় প্রকাশ করে বলেন, গত দুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে নানা মভাবে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার হুমকী প্রদান করে আসছিলো চিহ্নিত সন্ত্রাসীরা। তারপরও কেন আগাম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলো না?

তিনি অনতিবিলম্বে হামলাকারী চিহ্নিত (ভিডিও ফুটেজ দেখে) এই সন্ত্রাসীদের গ্রেফতার করার দাবী জানান। তিনি অনুসোচনাহীন ফ্যাসিবাদী শক্তির সহিংস তৎপরতার বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।

একইসাথে তিনি পলায়ণকারী ফ্যাসিবাদ কোন অবস্থায়ই যাতে আবার পুরানো চেহারায় ফিরে আসতে না পারেন তার জন্য দেশবাসীকে সোচ্চার থাকারও আহ্বান জানান।





আর্কাইভ