শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ৭ মে ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » ভারত - পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধ পরিস্থিতিতে কেউই বিজয়ী হবেনা
প্রথম পাতা » ছবিঘর » ভারত - পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধ পরিস্থিতিতে কেউই বিজয়ী হবেনা
৪৫৩ বার পঠিত
বুধবার ● ৭ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারত - পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধ পরিস্থিতিতে কেউই বিজয়ী হবেনা

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গতকাল রাতে ভারত কর্তৃক পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বেসামরিক নাগরিকদের হতাহত করা এবং যুদ্ধান্মোদনা পরিস্থিতিতে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন এই যুদ্ধ উন্মাদনা ভারত বা পাকিস্তান কোন দেশ বা জনগণের কল্যাণ বয়ে আনবেনা। উল্টো এই যুদ্ধের বলি হবে উভয় দেশের শিশু - নারীসহ সাধারণ মানুষ।
বিবৃতিতি তিনি বলেন, এটা নিশ্চিত যে উভয় দেশের সাধারণ মানুষ এই ধরনের কোন যুদ্ধ বা যুদ্ধ পরিস্থিতি দেখতে চায়না। কারন শেষ অভিঘাত এসে পড়ে সাধারণ মানুষের উপর।
তিনি বলেন, ভারতের বিজেপি সরকার কাস্মীরে পর্যটকদের হত্যার ঘটনাকে পুঁজি করে যে যুদ্ধ উন্মাদনা তৈরী করেছে তার মূলে রয়েছে ভারতে আগামী রাজ্য ও জাতীয় নির্বাচন সামনে রেখে নরেন্দ্র মোদি সরকারের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক মেরুকরণকে নতুন স্তরে উন্নীত করা।এর সাথে যুক্ত রয়েছে করপোরেট ব্যবসায়ীদের মদদ। পাকিস্তানের বর্তমান শাসকগোষ্ঠীর জন্যেও একই কথা প্রযোজ্য।
তিনি বলেন,এটা পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে এমন এক যুদ্ধ যে যুদ্ধে কেউই বিজয়ী হবেনা ; কিন্তু যুদ্ধ উন্মাদনা এখুনি বন্ধ করতে পারলে তা আগামীতে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ভারত - পাকিস্তানের মধ্যকার এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই ভারত উসকানিমূলকভাবে তার দেশের নাগরিকদেরকে খাগড়াছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করতে শুরু করেছে।এদেরকে গুজরাট থেকে ধরে আনার কথা শুণা যাচ্ছে।বাংলাদেশ - ভারত সীমান্তে ভারতের এই আগ্রাসী তৎপরতা বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের জন্ম দিয়েছে। বাংলাদেশ সরকারকে অবিলম্বে ভারতের এই উসকানিমূলক তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ নেবার আহবান জানানো হয়।
বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তানের মধ্যকার এই যুদ্ধ উন্মাদনার অংশ হবেনা। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জাতীয় নিরাপত্তা হুমকির মধ্যে পড়ে এমন সব পদক্ষেপ থেকে অন্তর্বর্তী সরকারকে দূরে থাকতে হবে।
তিনি ভারত - পাকিস্তানের মধ্যে যুদ্ধ উন্মাদনা প্রশমনে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন বাংলাদেশকে কেন্দ্র করে আধিপত্যবাদী পরাশক্তিসমূহের ভূ -রাজনৈতিক কৌশলগত পরস্পরবিরোধী স্বার্থের যে টানাপোড়েন রয়েছে বাংলাদেশকে এ ব্যাপারেও সতর্ক থাকতে হবে। বিশেষ কোন দিকে বাংলাদেশের ঝুঁকে পড়ার অবকাশ নেই।বাংলাদেশ এই অঞ্চলে কারও বিশেষ কোন এজেন্ডা বাস্তবায়নের গুটি হবেনা।
তিনি উপমহাদেশের এই যুদ্ধ উত্তেজনার মধ্যে নিজেদের মধ্যকার জাতীয় ঐক্য সংহত ও জোরদার রাখতে রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ