শিরোনাম:
●   জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন ●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে
ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ৪ মে ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে বিশেষ মহলের তৎপরতা শালিনতার সকল সীমা অতিক্রম করেছে
প্রথম পাতা » ছবিঘর » নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে বিশেষ মহলের তৎপরতা শালিনতার সকল সীমা অতিক্রম করেছে
২৮৭ বার পঠিত
রবিবার ● ৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে বিশেষ মহলের তৎপরতা শালিনতার সকল সীমা অতিক্রম করেছে

---শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক স্নিগ্ধা সুলতানা ইভা আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে নারী সংস্কার কমিশনের সুপারিশ কেন্দ্র করে গত ক’দিন ধরে কিছু মহল থেকে কমিশনের সদস্যদের বিরুদ্ধে যেভাবে অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও তাদেরকে হুমকি দেয়া হচ্ছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে তারা বলেন, নারী কমিশনের সুপারিশ ঘিরে তাদের এসব তৎপরতা রুচি ও শালিনতার সকল সীমাও অতিক্রম করে গেছে।এসব কর্মকান্ড দেশের নারীদের মধ্যে গভীর ক্ষোভের জন্ম দিয়েছে, তাদের মধ্যে আতংকও তৈরী করছে।
বিবৃতিতে তারা বলেন, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নারীমূর্তি ঝুলিয়ে যেভাবে প্রকাশ্যে জুতাপেটা করা হয়েছে নারীর সম্মান ও মর্যাদায় বিশ্বাসী কোন সভ্য সমাজ তা গ্রহণ করতে পারেনা।এই ঘটনা নারীর বিরুদ্ধে এক ভয়ংকর বার্তা দিচ্ছে এবং জুলাই - আগস্ট
গণঅভ্যুত্থানের অর্জনকেও কালিমালিপ্ত করছে এবং বহির্বিশ্বেও বাংলাদেশ খারাপভাবে চিত্রিত হচ্ছে।
তারা বলেন, নারী সংস্কার কমিশনের কোন সুপারিশ সম্পর্কে কারও ভিন্নমত বা আপত্তি থাকতে পারে। কিছু সুপারিশ সম্পর্কে আমাদেরও ভিন্নমত রয়েছে। একটা বহুত্ববাদী গণতান্ত্রিক সমাজে এটাই স্বাভাবিক। কোন কমিশনের কোন সুপারিশই এখনও গৃহীত হহয়নি। রাজনৈতিক দল ও অংশীজনদের সাথে আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতেই সুপারিশ গৃহীত হবে।কিন্তু আলাপ আলোচনার আগেই যেভাবে কমিশনের বিরুদ্ধে হুংকার দেয়া হচ্ছে তাও জবরদস্তিমূলক ফ্যাসিবাদী মনোভাবেরই বহিঃপ্রকাশ।
নেতৃবৃন্দ বলেন, জুলাই - আগস্টের গণঅভ্যুত্থান ছিল বৈষম্যে বিরুদ্ধে এবং এই গণজাগরণ - গণ অভ্যুত্থানে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।নারীর অধিকার ও মর্যাদাবিরোধী সাম্প্রতিক এসব তৎপরতা জুলাই- আগস্ট গণঅভ্যুত্থানের চেতনারও পরিপন্থী।
তারা চরম নারীবিদ্বেষী এসব উসকানিমূলক ঘটনায়
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলসমূহের নিরব ভূমিকায় বিস্ময় প্রকাশ করেন এবং বলেন নারীর সাংবিধানিক - গণতান্ত্রিক অধিকার ও মর্যাদায় বিশ্বাসী হলে এসব অশুভ তৎপরতার বিরুদ্ধে তাদেরকে পরিস্কার অবস্থান গ্রহণ করতে হবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ নারীর অধিকার ও মর্যাদা বিরোধী নারীবিদ্বেষী কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার হতে দেশের নারী সমাজসহ সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।





ছবিঘর এর আরও খবর

হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা

আর্কাইভ