শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » অপারেশন ডেভিল হান্ট চলাকালীন সন্ত্রাস - রাহাজানির বিস্তৃতি মেনে নেয়া যায়না
প্রথম পাতা » ছবিঘর » অপারেশন ডেভিল হান্ট চলাকালীন সন্ত্রাস - রাহাজানির বিস্তৃতি মেনে নেয়া যায়না
৩২৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অপারেশন ডেভিল হান্ট চলাকালীন সন্ত্রাস - রাহাজানির বিস্তৃতি মেনে নেয়া যায়না

--- ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতিতে সামাজিক নৈরাজ্যের বিস্তার ঘটছে। এতে জনজীবনে গভীর উদ্বেগ - উৎকন্ঠা তৈরী হয়েছে। মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে বড় দুশ্চিন্তা দেখা দিয়েছে। খোদ রাজধানী ঢাকাসহ দেশব্যাপী আশংকাজনক ভাবেই পরিস্থিতির অবনতি ঘটছে।রাজধানীতেই দিনেদুপুরে রোমহষর্ক ঘটনা ঘটছে। রাজধানীর কিছু অঞ্চল সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত হয়েছে।শিক্ষা প্রতিষ্ঠানেও আবার সন্ত্রাসী তৎপরতা বাড়ছে।
তিনি বলেন, সরকারের কথিত ” অপারেশন ডেভিল হান্ট ” চলাকালীন অপরাধ ও খুন রাহাজানির বিস্তার কোনভাবেই মেনে নেওয়া যায়না। তিনি বলেন সরকার অকার্যকর হয়ে পড়লে গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট হয়ে যেতে পারে এবং দেশের গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ কাজও প্রবল ঝুঁকির মধ্যে নিপতিত হতে পারে।
তিনি জরুরি ভিত্তিতে অরাজক পরিস্থিতি মোকাবেলায় সরকারকে সমন্বিতভাবে সর্বাত্বক উদ্যোগ নেবার আহবান জানান।
তিনি বলেন, ননইস্যুকে ইস্যু বানিয়ে কোন কোন মহল সরকারকে রাজনৈতিক দলসমূহের মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কিনা- আজ এই প্রশ্নও বড় হয়ে দেখা দিয়েছে। তিনি বলেন, সরকার নানাভাবেই নিজেদেরকে বিতর্কিত করে তুলছে। নানা যুক্তিতে সরকার নিজেদের ক্ষমতা প্রলম্বিত করছে কিনা- এই প্রশ্নও দেখা দিয়েছে।
তিনি সংকট উত্তরণে রাজনৈতিক দলসমূহের সাথে বোঝাপড়া বাড়িয়ে তুলতে সরকারের প্রতি আহবান জানান। একইসাথে তিনি রাজনৈতিক ঐকমত্য বাড়িয়ে তোলার পাশাপাশি জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণা করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানান।
আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে পার্টির রাজনৈতিক পরিষদের সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল ও মীর মোফাজ্জল হোসেন মোশতাক।
সভায় গৃহীত এক প্রস্তাবে রোজার আগে নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানানো হয়।





ছবিঘর এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ