শনিবার ● ১ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আশুলিয়া থানা কমিটি গঠন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আশুলিয়া থানা কমিটি গঠন
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আশুলিয়া থানার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। একজনকে সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়।
১লা ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২টার দিকে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলার সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার রাতে আশুলিয়ার বলিভদ্র ফুট ভিলেজ জেলা কমিটির এক বর্ধিত সভায় আশুলিয়া থানা কমিটি ঘোষণা এবং অনুমোদন দেয়া হয়।
কমিটিতে মো. লিটন মন্ডলকে সম্পাদক করে ১২ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যরা হলেন, সাইফুল ইসলাম, পবিত্র এদবর, আশরাফুল ইসলাম আশরাফ, শাকিলা আক্তার শান্তা, সাগর হোসেন, সজল হালদার, বাবুল হোসেন, সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম আশরাফ ও বাবুল হোসেন।
বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান।
এসময় জেলা কমিটির সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, সদস্য মামুনুর রহমান রজত, মোহাইমিনুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
বর্ধিত সভা শেষে ঢাকা জেলাধীন আশুলিয়া থানা কমিটি ঘোষণা করা হয়।
সভায় বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলার প্রভাবশালী সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু তার বক্তব্যে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় ছয় মাস হল, কিন্তু গুরুত্বপূর্ণ কোন সংস্কারের আন্তরিকভাবে কোন উদ্যোগ দেখা যাচ্ছে না। বিশেষ করে আইন-শৃঙ্খলা বাহিনীকে এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আনতে পারেননি। বিভিন্ন মহলের সরকারি দপ্তরে সৈরাচার সরকারের নিয়োগপ্রাপ্তরা বহাল তবিয়তে রয়েছে। ঘুষ বানিজ্য পূর্বের ন্যায় অব্যাহত রয়েছে।
তিনি এসময় বলেন, ছাত্র-জনতা, শ্রমিকদের গণ অভ্যুত্থানের সাফল্য এনেছে। এরপরেও এখনো বৈষম্য কমেনি। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করবে এটাতে তাদের নৈতিক অধিকার। তবে সরকার এব্যাপারে নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। কিন্তু ছাত্রদের দল গঠন করার ব্যাপারে সরকারের যদি কোন মদদ থাকে তাহলে এই সরকারের পদত্যাগ করা প্রয়োজন বলেও জানান তিনি।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 