শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ছবিঘর » বিভক্তি ও বিপদ এড়াতে অন্তর্বর্তী সরকারকে তাদের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট অক্ষুণ্ণ রাখতে হবে
প্রথম পাতা » ছবিঘর » বিভক্তি ও বিপদ এড়াতে অন্তর্বর্তী সরকারকে তাদের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট অক্ষুণ্ণ রাখতে হবে
২৩০ বার পঠিত
শনিবার ● ২৫ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিভক্তি ও বিপদ এড়াতে অন্তর্বর্তী সরকারকে তাদের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট অক্ষুণ্ণ রাখতে হবে

--- আজ ২৫ জানুয়ারি শনিবার সকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন রাজনৈতিক ভিন্নতার মধ্যেও জাতীয় ঐক্য ধরে রাখা দরকার। গণতান্ত্রিক উত্তরণের গুরুত্বপূর্ণ যাত্রায় জাতীয় ঐক্যকে চোখের মনির মত রক্ষা করা প্রয়োজন। কারও বাড়াবাড়ি বা হটকারিতায় গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা। এ ব্যাপারে গণ অভ্যুত্থান পক্ষের সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, বিপ্লবের পিছনে যেমন প্রতিবিপ্লব থাকে, তেমনি গণঅভ্যুত্থানের পিছনেও প্রতিঅভ্যুত্থানের ঝুঁকি থাকে। সে কারণে গণঅভ্যুত্থানের সকল পক্ষকে রাজনৈতিক বিতর্কের মাঝেও নিজেদের মধ্যকার সাধারণ বোঝাপড়া অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে বিভক্তি এড়াতে তাদের নিরপেক্ষ চরিত্র বৈশিষ্ট অক্ষুণ্ণ রাখতে হবে এবং সংস্কার ও নির্বাচনের পথে গণতান্ত্রিক অভিযাত্রায় নিজেদের লক্ষ্যে অবিচল থাকতে হবে। তা নাহলে বিপদ আছে।
তাদের পথ হারাবার বা বিভ্রান্ত হওয়ার কোন অবকাশ নেই।তিনি বলেন, রাজনৈতিক দলসমূহের সাথে সরকারের দূরত্ব আরও কমিয়ে আনা দরকার।

তিনি বলেন, ২০২৪ এ ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান শোষণহীন সাম্যভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ এবার আর বিনষ্ট হতে দেয়া যাবেনা। এজন্য তিনি সবাইকে ঐক্যবদ্ধ হবার আহবান জানান।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, জামিরুল রহমান ডালিম, মোহাম্মদ রিয়েল, জোনায়েত হোসেন, বাবর চৌধুরী, নূর ইসলাম, মোহাম্মদ হোসেন, আরিফুল ইসলাম, রাজেশ খান, ঈমন হোসেন, নূরুল ইসলাম, মোহাম্মদ সুমন, সুজন শেখ প্রমুখ।

সভায় আগামী ১৪ ফেব্রুয়ারী পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়।

সভার শুরুতে পার্টির প্রয়াত দুই কেন্দ্রীয় নেতা মোখলেছুর রহমান ও ডাক্তার খন্দকার মোসলেউদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।





ছবিঘর এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ