শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » যে কোন মূল্যে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে : সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » যে কোন মূল্যে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে : সাইফুল হক
৩৬৪ বার পঠিত
রবিবার ● ৮ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে কোন মূল্যে গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে : সাইফুল হক

------ আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জাতীয় পরিষদের সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন দেশের মানুষকে যে কোন মূল্যে জুলাই - আগস্টের গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে। তিনি বলেন, দেশে বিদেশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানা অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে। তিনি অন্তর্বর্তী সরকারকে উচ্চাভিলাষী লক্ষ্য পরিহার করে বাস্তবায়যোগ্য রাজনৈতিক উদ্যোগ নেবার আহবান জানান।তিনি রাজনৈতিক দল ও গুরুত্বপূর্ণ অংশীজনদের আস্থায় নিয়ে জাতীয় নির্বাচনসহ প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক রাজনৈতিক উত্তরণের পথনকশা ঘোষণা করা।
তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতি আদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার স্বার্থে সকল রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ। যেকোন উসকানির বিরুদ্ধে সতর্ক থেকে দেশের স্বার্থে এই ঐক্য আমাদেরকে ধরে রাখতে হবে।
তিনি বলেন, চোরাগোপ্তা কায়দায় পতিত ফ্যাসিবাদী শক্তির ফিরে আসার কোন সুযোগ নেই।তিনি বলেন, গণহত্যা ও ১৬ বছরের অপরাধ ও লুটপাটের বিচারের মুখোমুখি হওয়া ছাড়া রাজনীতিতে পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের পুনর্বাসনেরও কোন অবকাশ নেই।
তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে বাংলাদেশ বিরোধী উগ্র হিন্দুত্ববাদীদের ব্যাপক হামলা আক্রমণ ও ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং এসব উসকানিমূলক সহিংস তৎপরতার দায়দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারকে বহন করতে হবে।
তিনি বলেন, পশ্চিমবংগের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্তৃক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর আহবান এবং বেনাপোল সীমান্তে বিজিপির বাংলাদেশ বিদ্বেষী মহড়া পুরোপুরি উসকানিমূলক ও বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী। মমতা ব্যানার্জির বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের মদদ যোগানোর সামিল।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বিজেপি সরকার ও তাদের দল পরিকল্পিতভাবে বিশ্বব্যাপী বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা তথ্য ও প্রচারণা ছড়িয়ে আসছে।
তিনি ভারতীয় সরকার ও বিজিপিকে বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক উত্তেজনার যাবতীয় কর্মকান্ড বন্ধ করার আহবান জানান।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হচ্ছে।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পরিষদের এই সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শহীদুল আলম নান্নু, রাশিদা বেগম, সজীব সরকার রতন,নির্মল বড়ুয়া মিলন, সাইফুল ইসলাম, সিকদার হারুন মাহমুদ, মাহবুবুল করিম টিপু, এমডি ফিরোজ,অরবিন্দু বেপারী বিন্দু, মোজাম্মেল হোসেন, জসিম উদ্দিন রাঢি, মাসুদূর রহমান মাসুদ, কে এম আলীদাদ, শাহীন আলম, অমর চাকমা,মৃদুল বড়ুয়া, মাহমুদুল হাসান পিপলু, আবদুল হালিম ভুইয়া, সাবিনা ইয়াসমিন, শাহজাহান সিকদার, নজরুল ইসলাম শাহজাহান, জামাল সিকদার, আবু হানিফ, নীলুফার ইয়াসমিন, বাবর চৌধুরী, মোহাম্মদ সালাউদ্দিন, জোনায়েদ হোসেন, প্রাণকৃষ্ণ দাস প্রমুখ।

সভায় পার্টির প্রাক্তন কেন্দ্রীয় নেতা মোখলেছুর রহমানসহ পার্টির প্রয়াত নেতৃবৃন্দের জন্য গভীর শোক প্রকাশ করা হয় এবং এক মিনিট দাঁড়িয়ে তাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ