সোমবার ● ২ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলা চরম উসকানিমূলক
আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলা চরম উসকানিমূলক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ সন্ধ্যায় গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে আজ ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের উপ হাইকমিশনে বাংলাদেশ বিরোধী উগ্র হিন্দুত্ববাদীদের ব্যাপক হামলা আক্রমণ ও ভাংচুরের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং এসব উসকানিমূলক সহিংস তৎপরতার দায়দায়িত্ব নরেন্দ্র মোদীর সরকারকে বহন করতে হবে।
বিবৃতিতে তিনি পশ্চিমবংগের মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কর্তৃক বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের রক্ষায় জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর আহবান এবং বেনাপোল সীমান্তে বিজিপির বাংলাদেশ বিদ্বেষী মহড়া পুরোপুরি উসকানিমূলক ও বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধী। মমতা ব্যানার্জির বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপের মদদ যোগানোর সামিল।তিনি বলেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় জনতা পার্টি - বিজেপির অপপ্রচারণায় সামিল হয়েছে ভারতের অনেকগুলো রাজনৈতিক দল।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বিজেপি সরকার ও তাদের দল পরিকল্পিতভাবে বিশ্বব্যাপী বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে মিথ্যা তথ্য ও প্রচারণা ছড়িয়ে আসছে।
বিবৃতিতে তিনি ভারতীয় সরকার ও বিজিপিকে বাংলাদেশ বিরোধী সাম্প্রদায়িক উত্তেজনার যাবতীয় কর্মকান্ড বন্ধ করার আহবান জানান।
একইসাথে তিনি দেশ ও দেশের বাইরের সব উসকানি মোকাবেলা করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।




জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন 