বুধবার ● ১৫ জুলাই ২০২০
প্রথম পাতা » ছবিঘর » মহাপ্রতারক সাহেদের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
মহাপ্রতারক সাহেদের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে রিজেন্ট হাসপাতালের পরিচালক মহাপ্রতারক সাহেদের গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন এবং বলেছেন সাহেদের নজিরবিহীন প্রতারণা ও জালিয়াতির প্রত্যক্ষ ও পরোক্ষ সকল সহযোগিদেরকেও দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। সাহেদের দুস্কর্ম ও প্রতারণামূলক শত কর্মকান্ডের যারা অংশীদার তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করা প্রয়োজন। গত এক যুগে সরকার ও সরকারী দলের ছত্রছায়া সাহেদ কিভাবে তার দুর্নীতি ও প্রতারণার জাল এতদূর বিস্তৃত করতে পারল সরকার ও সরকারি দলের দেশবাসীর কাছে তার পরিস্কার ব্যাখ্যাও হাজির করা প্রয়োজন। তিনি বলেন, অতীতে অনেক মেগা দুর্নীতিবাজ-মাফিয়াদের মত সাহেদের প্রতারণার বিষয়টি যাতে শেষ পর্যন্ত প্রচারসর্বস্ব মাতামাতির মধ্যে নিঃশেষ না হয়ে যায় দেশের মানুষ সে ব্যাপারে নজর রাখবে, সতর্ক থাকবে।
বিবৃতিতে তিনি সাহেদ, সাবরিনা, আরিফুল ও মিঠুদের এই সরকারের শত অপরাধের বিশ্বাসযোগ্য নিরপেক্ষ তদন্ত, সকল দুর্বৃত্ত অপরাধীদের গ্রেফতার, তাদের উপযুক্ত বিচার ও তাদের অবৈধ স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানান।
শাজাহান সিরাজের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ অপর এক বিবৃতিতে স্বাধীনতার ইশতেহার পাঠক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিএনপি নেতা শাজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং বলেন, মুক্তিযুদ্ধের সাথে শাজাহান সিরাজ ছিলেন অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের আগে ও পরে তার সংগ্রামী ভূমিকা জাতি শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।
বিবৃতিতে তিনি শাজাহান সিরাজের জীবনের সংগ্রামী অধ্যায়ের প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।




বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা
সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন 