শুক্রবার ● ২২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব
ভোটের অধিকার প্রতিষ্ঠা করা নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, নতুন নির্বাচন কমিশনের প্রধান কর্তব্য হচ্ছে ধ্বংস হয়ে যাওয়া নির্বাচনী ব্যবস্থার প্রতি জনআস্থা ফিরিয়ে আনা ও গোটা নির্বাচনী ব্যবস্থার গণতান্ত্রিক পুনর্গঠন করা। এজন্য ভোটের অধিকার ফিরিয়ে আনা নতুন নির্বাচন কমিশনের পবিত্র দায়িত্ব। তিনি বলেন, বাস্তবে দেশে নির্বাচন বাবস্থা বলতে কিছু নেই।
তিনি বলেন, বিদ্যমান নির্বাচন ব্যবস্থার খোল নলচে পালটানো ছাড়া নির্বাচন ব্যবস্থার প্রতি আস্থা ও বিশ্বাস গড়ে উঠবেনা। তিনি বলেন,নির্বাচন কমিশন আসল পরীক্ষা হবে সম্ভব স্বল্পতম সময়ে অবাধ,নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন নিশ্চিত করা।
সভায় তিনি বলেন,ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের কোন সুফল এখনও শ্রমিকদের ঘরে পৌঁছেনি। গণঅভ্যুত্থানে শ্রমিকদের কোন প্রত্যাশা এখনও পূরণ হয়নি। গণঅভ্যুত্থানে শ্রমজীবী মেহনতি মানুষের আত্মদান ও বিশাল অবদানেরও উপযুক্ত স্বীকৃতি ও মর্যাদা মেলেনি।
তিনি বলেন,মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতি শ্রমিকদের প্রকৃত মজুরি কমিয়ে দিয়েছে।তিনি শ্রমিকদের জন্য বাঁচারমত মজুরী নির্ধারনেরও দাবি জানান।
বহ্নিশিখা জামালী বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্সরকারের ভালো কাজও মানুষ মূল্যায়ন করবেনা।
আজ বিকালে নারায়ণগঞ্জে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়নগঞ্জ জেলার সভাপতি মাহমুদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবশে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য নারীনেত্রী বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, জেলা কমিটির নেতা রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, সাইফুল ইসলাম, রোকসানা আক্তার, আইয়ুব আলী, সুমন মিয়া প্রমুখ।




‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত 