শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » তিনমাস পর এখন গণতান্ত্রিক উত্তরণের সুনির্দিষ্ট পথ নকশা ঘোষণা করুন : সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » তিনমাস পর এখন গণতান্ত্রিক উত্তরণের সুনির্দিষ্ট পথ নকশা ঘোষণা করুন : সাইফুল হক
৩০৬ বার পঠিত
শুক্রবার ● ৮ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিনমাস পর এখন গণতান্ত্রিক উত্তরণের সুনির্দিষ্ট পথ নকশা ঘোষণা করুন : সাইফুল হক

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন সরকার গঠনের তিনমাস পার হওয়ার পর এখন দেশের গণতান্ত্রিক উত্তরণে সরকারের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা দেয়া দরকার। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকারের রোড়ম্যাপ দেশবাসীকে জানানো প্রয়োজন। তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান ম্যান্ডেট হচ্ছে কেড়ে নেয়া ভোটের অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে দেশ পরিচালনার দায়িত্ব অর্পণ করা। তিনি আশা করেন ঐক্যমতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ সংস্কার উদ্যোগের পাশাপাশি সরকার এই লক্ষ্যে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করবে।
তিনি বলেন গেল ৫ আগষ্ট ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের পর একটা চরম অস্থিতিশীল অবস্থায় তিন মাস পার করাও অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য।তিনি বলেন, সরকারের আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে কোন বড় দাগের কোন প্রশ্ন নেই; তবে তাদের দক্ষতা ও কার্যকারীতা নিয়ে প্রশ্ন রয়েছে। তিনি আশাবাদ প্রকাশ করেন জনপ্রত্যাশা পূরণে দ্বিধা দোদুল্যমানতা কাটিয়ে আগামী দিনগুলোতে সরকার আরও বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর সবাই দেশ বদলাতে চায়, কিন্তু নিজেকে বদলায় না। তিনি বলেন, বিপ্লবী গণতান্ত্রিক রুপান্তরের সংগঠক হতে চাইলে নিজেদেরকেও বদলাতে হবে।সেজন্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রত্যেক কর্মী সংগঠককে আদর্শিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবেও নিজেদের পুনর্গঠিত করতে হবে।
আজ বিকালে পার্টির ঢাকা মহানগর সংগঠকদের কর্মশালায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় আরও বক্তব্য রাখেন এপোলো জামালী, মীর রেজাউল আলম হোসেন, আবুল কালাম আজাদ,জোনায়েদ হোসেন, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোহাম্মদ ডালিম, মোহাম্মদ ফারুক হোসেন, আবদুর রহমান, মাহফুজ গাজী, মোহাম্মদ রফিক, শিবু মোহান্ত প্রমুখ।
কর্মশালার শুরুতে গত জুলাই - আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শহীদ বদিউজ্জামাল, আবদুল লতিফ, শহীদ নাসিরুদ্দিনসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ