শিরোনাম:
●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে ●   জানমালের নিরাপত্তা বিধানে অপরাধের সিন্ডিকেটসমূহ ভেংগে দিতে হবে ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
ঢাকা, সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ১৩ জুলাই ২০২০
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় থালা হাতে শ্রমিক ও আখচাষীদের বিক্ষোভ
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় থালা হাতে শ্রমিক ও আখচাষীদের বিক্ষোভ
৭৭০ বার পঠিত
সোমবার ● ১৩ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় থালা হাতে শ্রমিক ও আখচাষীদের বিক্ষোভ

---গাইবান্ধা :: গাইবান্ধা জেলার কৃষিভিত্তিক একমাত্র ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের চার মাসের বকেয়া বেতন ও আখচাষীদের সরবরাহ করা আখের মূল্য পরিশোধের দাবীতে সোমবার সকালে থালা হাতে চিনিকল এলাকায় এক মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান ধর্মঘট পালন করে।

রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়ন ও আখচাষী সমিতি এই কর্মসূচীর আয়োজন করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলাকালে বক্তব্য রাখেন, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, সাবেক সভাপতি এসএম জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাহেবগঞ্জ খামারের শ্রমিক নেতা আলী আজগর, আখচাষী নেতা জিন্নাত আলী প্রধান, আব্দুর রশিদ ধলু প্রমূখ।

শেষে চিনিকলের প্রধান ফটক অবরুদ্ধ করে শ্রমিক-কর্মচারিরা বিক্ষোভ প্রদর্শন করে। সমাবেশ থেকে শ্রমিক-কর্মচারীদের বেতনভাতা ও আখচাষীদের আখের মূল্য পরিশোধসহ বিভিন্ন দাবী আদায়ের লক্ষ্যে আগামী ১৪ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত লাগাতার বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দেয়।

বক্তারা বেতনভাতা ও আখের মূল্য পরিশোধের পাশাপাশি চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামার ভূমিদস্যুমুক্ত করণে প্রশাসনের রহস্যজনক ভূমিকার সমালোচনা করেন। সমাবেশ থেকে ১৪ জুলাই সকাল আটটা থেকে দুই ঘন্টা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট, ১৬ জুলাই সকাল নয়টায় শ্রমিক ও আখচাষীদের মহিমাগঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল, ১৮ ও ১৯ জুলাই পূর্নদিবস কর্মবিরতি, ২০ জুলাই রেলপথ অবরোধ, ২২ জুলাই গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান ধর্মঘট এবং ২৫ জুলাই গোবিন্দগঞ্জে রাজপথে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।





আর্কাইভ