শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ১৯ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দেশে দ্রুত অতি দরিদ্রের সংখ্যা বেড়ে চলেছে : জননেতা সাইফুল হক
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দেশে দ্রুত অতি দরিদ্রের সংখ্যা বেড়ে চলেছে : জননেতা সাইফুল হক
৩২৩ বার পঠিত
শনিবার ● ১৯ অক্টোবর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশে দ্রুত অতি দরিদ্রের সংখ্যা বেড়ে চলেছে : জননেতা সাইফুল হক

--- লক্ষীপুর প্রতিনিধি :: আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির লক্ষীপুর জেলা সম্মেলনে পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, অভুক্ত মানুষের পক্ষে ভালো ভালো সংস্কারও হজম করা কঠিন হতে পারে।তিনি বলেন, খাদ্যপণ্যের লাগামহীন উর্ধগতির কারণে দেশের অধিকাংশ মানুষ বড় কষ্টে আছে।সরকারকে সমর্থন করার কারণে তারা এখনও রাস্তায় নামছেনা।তিনি বলেন, দেশের সোয়া চার কোটি মানুষ অতি দারিদ্র্য সীমায় নেমে গেছে। সরকার দ্রুত এই পরিস্থিতির উন্নতি ঘটাতে না পারলে আগামী তিন মাসে আরও এক কোটি মানুষ চরম দারিদ্র্য সীমার নীচে নেমে আসতে পারে।তিনি মুনাফাখোর সিণ্ডিকেট ভেংগে দিয়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসতে সমন্বিত পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, মীমাংসিত কিছু বিষয় খুঁড়িয়ে তোলা অন্তর্বর্তী সরকারের কাজ নয়।তাতে অন্তর্বর্তী সরকার অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত বিতর্কের মধ্যে পড়তে পারে।
বহ্নিশিখা জামালী বলেন, বাজারদামের লাগাম টেনে অবিলম্বে মানুষকে স্বস্তি দিতে হবে। তিনি গরীব ও স্বল্প আয়ের মানুষের জন্য রেশনিং ব্যাবস্থা চালুর দাবি জানান। তিনি গণআন্দোলন-
গণঅভ্যুত্থানে নারীদের সংগ্রামী ভূমিকার স্বীকৃতি দিয়ে নারী অধিকার নিশ্চিত করার আহবান জানান।
আকবর খান , জনগণের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে শ্রমজীবী মেহনতি মানুষের বৃহত্তর ঐক্য গড়ে তোলার ডাক দেন।তিনি সাম্যভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক সমাজ গঠনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পতাকাতলে সামিল হতে জনগণের প্রতি আহবান জানান।
লক্ষীপুর জেলা উকিল বার সমিতি মিলনায়তন এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য মোহাম্মদ শফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এডভোকেট মাহবুবুল করিম টিপু, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, বিপ্লবী ছাত্র সংহতির সাধারণ সম্পাদক ফায়েজুর রহমান মনির, লক্ষীপুর জেলার সংগঠক মামুন অর রশীদ,ছাত্রনেতা সাজ্জাদুল করিম আলভী। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিএনপির লক্ষীপুর জেলার যুগ্ম সদস্যসচিব এডভোকেট মোঃ হাছিবুর রহমান প্রমুখ।
জাতীয় সংগীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে সম্মেলন শুরু হয়।
সম্মেলনের শুরুতে ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এডভোকেট মাহবুবুল করিম টিপুকে সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট পার্টির লক্ষীপুর জেলা কমিটি গঠন করা হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা

আর্কাইভ