শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » Default Category » ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারসমূহের পুনর্বাসনের ব্যবস্থা করুন
প্রথম পাতা » Default Category » ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারসমূহের পুনর্বাসনের ব্যবস্থা করুন
৩২৯ বার পঠিত
সোমবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারসমূহের পুনর্বাসনের ব্যবস্থা করুন

--- বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাভারের আশুলিয়া ও গাজীপুরে শিল্প অসন্তোষে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন কারখানা বন্ধ করে দেয়া সংকটের সমাধান করবেনা। তিনি শ্রমিকদের সাথে আলাপ আলোচনা করে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ সহ সংকট সমাধানের উদ্যোগ নিতে মালিক ও সরকারের প্রতি আহবান।

তিনি বলেন, কোন সচেতন শ্রমিক নিজের কারখানা বা প্রতিষ্ঠান ভাংচুর করতে পারেনা।তিনি বলেন, শিল্পাঞ্চলে অস্থিরতায় বিশেষ কোন কায়েমী স্বার্থান্বেষী ইন্ধন রয়েছে কিনা তাও খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি ঝুট ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। তিনি প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য জাতীয় ন্যুনতম মজুরি কমিশন গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন এবং বলেছেন জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুততার সাথে মজুরি কমিশন গঠনের উদ্যোগ নেয়া দরকার। তিনি অনতিবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালু করার৷ও দাবি জানান।

তিনি ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারসমূহের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহবান জানান।

আজ বিকালে সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির মীরপুর অঞ্চলের সংগঠকদের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামিলুর রহমান ডালিম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রফিক, জামাল সিকদার রাজেশ খান, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)