শিরোনাম:
●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন ●   ৫ দফা দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা ●   রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) ●   গণঅভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে রাজপথে জেগে থাকতে হবে ●   সারাদেশের সঙ্গে ঝালকাঠিতেও অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ প্রদান কার্যক্রম উদ্বোধন
ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
রবিবার ● ১২ জুলাই ২০২০
প্রথম পাতা » ছবিঘর » করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাতকে কোনভাবেই হরিলুটের প্রতিষ্ঠান হিসাবে দেশের মানুষ মেনে নেবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ছবিঘর » করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাতকে কোনভাবেই হরিলুটের প্রতিষ্ঠান হিসাবে দেশের মানুষ মেনে নেবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
১০০৯ বার পঠিত
রবিবার ● ১২ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যখাতকে কোনভাবেই হরিলুটের প্রতিষ্ঠান হিসাবে দেশের মানুষ মেনে নেবে না : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: আজ ১২ জুলাই রবিবার সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং এ নেতৃবৃন্দ বলেন করোনার পরীক্ষা ও চিকিৎসা কেন্দ্র করে স্বাস্থ্যখাতে সীমাহীন চুরি, দুর্নীতি, প্রতারণা, জালিয়াতি ও অব্যবস্থাপনা গোটা স্বাস্থ্য ব্যবস্থার লাগামহীন নৈরাজ্যকেই বারবার সামনে নিয়ে আসছে। দুর্নীতি আর প্রতারণার এসব ঘটনা দেশের মানুষকে চরমভাবে হতাশ ও বিক্ষুব্ধ করে তুলছে। গোটা স্বাস্থ্যখাত এখন দুর্নীতির বড় ক্ষেত্রে পরিণত হয়েছে। কতিপয় চিহ্নিত দুর্নীতিবাজেরা মহামারীর দুর্যোগকে তাদের জন্য সুযোগ হিসেবে ব্যবহার করছে। তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের একশ্রেণীর কর্মকর্তা ও কর্মচারীদের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদেই গত চার-পাঁচ মাসে অবিশ্বাস্য সব দুর্নীতির ঘটনা ঘটেছে। লাইসেন্সবিহীন রিজেন্ট হাসপাতালের সাথে করোনা পরীক্ষা ও চিকিৎসার চুক্তি, গত জুন মাসে প্রতারক সাহেদ ও রিজেন্ট হাসপাতালের করোনা ভুয়া সার্টিফিকেট ও প্রতারণার সম্পর্কে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি জানলেও সে ব্যাপারে ব্যবস্থা না নেয়া, জিকেজি’র নজিরবিহীন প্রতারণা, স্বাস্থ্যখাতে এক ঠিকাদার মিঠুরই নয়শত কোটি টাকা হাতিয়ে নেয়াসহ করোনার পরীক্ষা ও চিকিৎসা সামগ্রী কেনাকাটায় অবিশ্বাস্য চুরি, দুর্নীতি ও জালিয়াতির অসংখ্য ঘটনা গণমাধ্যম প্রকাশ করলেও এসবের বিরুদ্ধে এখনও পর্যন্ত সরকারের কার্যকরি কোন তৎপরতা দেখা যায়নি। জালিয়াত ও প্রতারকদের বড় বড় চাঁই এরা এখনও ধরাছোঁয়ার বাইরে। এই পরিস্থিতির দায়দায়িত্ব অবশ্যই সরকারকে বহন করতে হবে। তারা বলেন, মহামারীর এই দুর্যোগ স্বাস্থ্যখাতকে কোনভাবেই হরিলুটের প্রতিষ্ঠান হিসাবে দেশের মানুষ মেনে নেবে না।

অনলাইন সভায় নেতৃবৃন্দ বলেন নজিরবিহীন এসব জালিয়াতি, প্রতারণা, করোনার পরীক্ষার ভুয়া রিপোর্টের কারণে বর্হিবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি তলানীতে যেয়ে ঠেকেছে। ইতালীর প্রধানমন্ত্রী অভিবাসী বাংলাদেশীদেরকে ‘মানববোমা’ হিসেবে আখ্যায়িত করেছেন। বিমান যাত্রী বাংলাদেশীদেরকে ইতালীতে নামতেই দেয়া হয়নি। ইতালীর পথ অনুসরণ করে জাপানসহ আরো কটি দেশ বাংলাদেশীদের উপর নিষেধাজ্ঞা জারী করেছে।

নেতৃবৃন্দ বলেন, এর মধ্যে কুয়েতে সরকারদলীয় সাংসদ পাপুলকে মানব পাচারসহ নানা অভিযোগে গ্রেফতার ও জেলে প্রেরণের ঘটনায় মধ্যপ্রাচ্যসহ আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশ গুরুতর ভাবমূর্তির সংকটে নিপতিত হয়েছে। এসব ঘটনা বাংলাদেশী অভিবাসী শ্রমিকদের জন্য বড় ধরনের বিপর্যয় নিয়ে আসবে।

অনলাইন সভায় নেতৃবৃন্দ স্বাস্থ্য খাতসহ সকল চিহ্নিত দুর্নীতিবাজ ও জালিয়াতদের অনতিবিলম্বে গ্রেফতার, উপযুক্ত বিচার ও আত্মসাৎকৃত অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন। একই সাথে তারা স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদেরও অবিলম্বে অপসারণ করে সমগ্র স্বাস্থ্যখাত পুনর্গঠন ও পুনর্বিন্যস্ত করার আহ্বান জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই অনলাইন মিটিং এ রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ রাষ্ট্রায়াত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।





ছবিঘর এর আরও খবর

‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ