শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শনিবার ● ২৯ জুন ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে রাজনৈতিক ও নৈতিক সহযোগিতা প্রদানেরও প্রত্যয় ব্যক্ত
প্রথম পাতা » ছবিঘর » বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে রাজনৈতিক ও নৈতিক সহযোগিতা প্রদানেরও প্রত্যয় ব্যক্ত
১০৯৭ বার পঠিত
শনিবার ● ২৯ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে রাজনৈতিক ও নৈতিক সহযোগিতা প্রদানেরও প্রত্যয় ব্যক্ত

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ২০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ বিকালে সেগুনবাগিচায় পার্টির সংহতি মিলনায়তনে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনীতে দেশের বিরোধী দলসমূহের শীর্ষ নেতৃবৃন্দ, সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ,শ্রেণী- পেশের নেতৃবৃন্দ ও পার্টির নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গত দুই দশকের আন্দোলন- সংগ্রামে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দৃঢ় ভূমিকার কথা উল্লেখ করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে আগামী দিনগুলোতেও পার্টি মানুষের অধিকার আর মুক্তি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টিকে রাজনৈতিক ও নৈতিক সহযোগিতা প্রদানেরও প্রত্যয় ব্যক্ত করেন।

পুনর্মিলনীতে অতিথিদেরকে স্বাগত জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ও পার্টির রাজনৈতিক পরিষদের নেতৃবৃন্দ। অতিথিদেরকে অভ্যর্থনা জানিয়ে সাইফুল হক গত দুই দশক পার্টির আন্দোলন - সংগ্রামে নৈতিক সমর্থন প্রদানের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান এবং আশাবাদ ব্যক্ত কিরেন দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে রাজনীতিক ও সুশীল সমাজ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুনির্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ইমরান সালেহ প্রিন্স, দলের উপদেষ্টা পরিষদের সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, দলের উপদেষ্টা খালেকুজ্জামান,গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনপিপির চেয়ারম্যান সমমনা জোটের সমন্বয়ক এডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ,গণ অধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর,সাধারণ সম্পাদক রাশেদ খান, এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, এলডিপির সহ সভাপতি ডঃ নেয়ামুল বসির, ১২ দলীয় জোটের সমন্বয়ক জাতীয় দলের সভাপতি এহসানুল হুদা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় নেতা আশরাফ আলী আখন্দ, গণ অধিকার পরিষদের আহবায়ক মিয়া মসিরুজ্জামান, সদস্যসচিব ফারুক হোসেন, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, কবি মোহন রায়হান, কবি হাসান ফখরি, লেখক সম্পাদক মাজহারুল ইসলাম বাবলা, লেখক তারেক চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক ডঃ লুতফুর রহমান, জেএসডির সিনিয়র যুগ্ম-সচিব কামালউদ্দিন পাটোয়ারী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ইমরান ঈমন, নাগরিক ঐক্য এর কেন্দ্রীয় নেতা কবীর হাসান, ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ হারুন অর রশীদ, অহিংস গণঅভ্যুত্থানের মুখপাত্র আবুল বাসার, এডভোকেট মোস্তফা আমিন, গণতান্ত্রিক বাম ঐক্য এর সমন্বয়ক হারুন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইফতেখার আহমেদ বাবু, বিবর্তন এর সভাপতি কামালউদ্দিন,বিশিষ্ট সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার প্রমুখ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল প্রমুখ।

পুনর্মিলনী অনুষ্ঠানে বিভিন্ন দলের পক্ষ থেকে ফুল দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানানো হয়।

বিকাল ৪টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।





ছবিঘর এর আরও খবর

পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ