বুধবার ● ২৭ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » বিএসএফ ঠান্ডা মাথায় সীমান্তে বাংলাদেশীদের হত্যা করে চলেছে
বিএসএফ ঠান্ডা মাথায় সীমান্তে বাংলাদেশীদের হত্যা করে চলেছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে গতকাল নওগাঁর পোরসা উপজেলার নিতপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী - বিএসএফ এর গুলিতে দুইজন বাংলাদেশী যুবককে হত্যা করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন ঠান্ডা মাথায় ধারাবাহিকভাবে সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিকদের হত্যাকান্ডের ঘটনা ঘটছে। তিনি বলেন, মাত্র ক’দিন আগে ঢাকায় বিজিবি - বিএসএফ এর মধ্যকার বৈঠক থেকে আরও একবার সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার না করা হলেও বিএসএফ সে কথা রাখেনি। বরাবরের মত এবারও তারা প্রতারণার আশ্রয় নিয়েছে এবং প্রতিবারের বৈঠক শেষে যেভাবে সীমান্তে বাংলাদেশীদের হত্যা করে এবারও তারাএখন তাই করেছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, বাংলাদেশ যতই ভারতকে বন্ধু মনে করুক ভারত প্রায় প্রতিমাসে তার প্রতিদান দেয় সীমান্তে বাংলাদেশের নাগরিকদেরকে বর্বোরোচিত হত্যার মধ্য দিয়ে। তিনি বলেন, ঢাকায় আমরা যখন তাদেরকে ফুল দিয়ে সংবর্ধনা জানাই তখন তারা সীমান্তে নৃশংস তৎপরতা অব্যাহত রাখে।
তিনি উল্লেখ করেন, ইজরায়েল - ফিলিস্তিন সীমান্তের পর ভারতের সীমান্ত রক্ষীরা এই সীমান্তকে এখন সবচেয়ে ভয়ংকর ও প্রাণঘাতী করে তুলেছে। তিনি বলেন , ভারত - পাকিস্তানের মধ্যে বৈরী সম্পর্কের পরেও যেখানে সীমান্ত হত্যার এই ধরনের ঘটনা নেই।
তিনি বলেন, ভারত এই পর্যন্ত বাংলাদেশের সৎ প্রতিবেশীর প্রমাণ দিতে পারেনি। সীমান্তের চার হাজার কিলোমিটার জুড়ে কাঁটাতারের বেড়া দিয়েও তারা বাংলাদেশ বিরোধী মনোভাবের পরিচয় দিয়ে দিয়ে চলেছে।
তিনি অনতিবিলম্বে সীমান্ত হত্যা বন্ধে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে উদ্যোগ নেবার আহবান জানান।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 