শুক্রবার ● ১৫ মার্চ ২০২৪
প্রথম পাতা » ছবিঘর » জনসেবার পরিবর্তে রাজনীতিকে দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার হাতিয়ারে পরিনত করা হয়েছে : সাইফুল হক
জনসেবার পরিবর্তে রাজনীতিকে দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার হাতিয়ারে পরিনত করা হয়েছে : সাইফুল হক
আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির দুই দিনব্যাপী রাজনৈতিক কর্মশালা উদ্বোধন করতে যেয়ে পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জবরদস্তি করে ক্ষমতায় থাকতে যেয়ে সরকার ও সরকারি দল রাজনীতিতে পচন ধরিয়ে দিয়েছে। রাজনীতিকে জনসেবার পরিবর্তে ক্ষমতাসীনরা দ্রুত অর্থবিত্ত গড়ে তোলার বাহনে পরিনত করেছে । এজন্য যেকোন ভাবে তারা ক্ষমতায় টিকে থাকত চায়। বিরোধী দলে থাকাকে তারা ঝুঁকিপূর্ণ করে তুলেছে। আদর্শিক নীতিনিষ্ঠ রাজনীতিকে তারা নির্বাসনে পাঠিয়েছে।
তিনি বলেন, ভোটের নিয়মতান্ত্রিক পথে সরকার পরিবর্তনের সুযোগ তারা বন্ধ করে দিয়েছে।
তিনি বলেন, ক্ষমতায় থাকার রাজনৈতিক ও নৈতিক বৈধতা না থাকায় সরকার দেশে চালাতে পারছেনা।বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের নৈরাজা দেখা দিয়েছে। তিনি বলেন, এই অবস্থা পরিবর্তনে এই সরকারকে বিদায় দেয়া ছাডা আর কোন পথ নেই।
সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে আদর্শিক ও রাজনৈতিক বিষয়ে এই কর্মশালা চলছে।
কর্মশালায় দুই অধিবেশনে বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান,আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু,ফিরোজ আহমেদ, এপোলো জামালী,সাইফুল ইসলাম, মীর রেজাউল আলম প্রমুখ।
সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চীফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 