শিরোনাম:
●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন ●   ১৩ নভেম্বর ২০২৭ বিপ্লবী শ্রমিক সংহতির জাতীয় সম্মেলন ●   শ্রমিক প্রতিনিধিদের সাথে আলোচনা না করে ব্যাটারি চালিত রিকশা নিয়ে হটকারি সিদ্ধান্ত গ্রহণ করবেন না ●   সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   সরকারের কাছ থেকে মানুষ এখন আর কোন অজুহাত শুনতে চাইবেনা ●   রংপুরে গণপতি পরিবারের চার হত্যাকান্ড সাধারণ কোন অপরাধ নয় ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   রাউজান থেকে আসা চট্টগ্রাম–রাঙামাটি মোটর মালিক সমিতি লোকজন পর্যটকবাহী পিকআপ চলাচলে বাধা সৃষ্টি অভিযোগ ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে
ঢাকা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ২০ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » একতরফা নির্বাচন করার চেষ্টা করলে তার পরিনতি হবে ভয়াবহ : গণতন্ত্র মঞ্চ
প্রথম পাতা » ছবিঘর » একতরফা নির্বাচন করার চেষ্টা করলে তার পরিনতি হবে ভয়াবহ : গণতন্ত্র মঞ্চ
৪৯৪ বার পঠিত
সোমবার ● ২০ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একতরফা নির্বাচন করার চেষ্টা করলে তার পরিনতি হবে ভয়াবহ : গণতন্ত্র মঞ্চ

ছবি : সংবাদ সংক্রান্ত আজ ২০ নভেম্বর প্রহসনের তফসিল প্রত্যাখ্যান করে এবং এর প্রতিবাদ জানিয়ে দেশব্যাপী ৪৮ ঘন্টা হরতালের সমর্থনে মিছিল-সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। বেলা ১১:৩০টায় পুরানা পল্টন মোড় থেকে মিছিল শুরু করে বিজয়নগর সেগুনবাগিচা হয়ে প্রেসক্লাবে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. আবু ইউসুফ সেলিমের সভাপতিত্বে এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর এর পরিচালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন, জাতীয় সমাজতান্ত্রিক দল -জেএসডি সহ-সভাপতি স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়া, নাগরিক ঐক্যের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাখখারুল ইসলাম নবাব।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশনের প্রহসনের তফসিল ঘোষণা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাড়িয়ে মাফিয়া সরকারের নির্দেশে পাতানো নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের জনগণ তাদের সেই পাতানো নির্বাচনে অংশ নেবে না। ইতিমধ্যেই বেশিরভাগ বিরোধীদল নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এইরকম একতরফা পাতানো নির্বাচনে বাংলাদেশের জনগণ যাচ্ছে না। তারপরও যদি সরকার জোর জবরদস্তি করে একতরফা নির্বাচনের পাঁয়তারা করে তাহলে জনগণ তা প্রতিহত করবো।

বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে সহিংসতা ও নাশকতা সৃষ্টি করে সেই দায় বিরোধী দলের উপর চাপিয়ে নেতা-কর্মীদের মামলা ও গ্রেফতার করে আন্দোলন দমন করে, নেতা-কর্মীদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করে ফাঁকা মাঠে গোল দিতে চায়, সে সুযোগ এবার আর দেওয়া হবে না।

নেতৃবৃন্দ আরো বলেন, এখনো সময় আছে, সরকার নির্বাচন কেন্দ্রিক সংকট রাজনৈতিক ভাবে সমাধান করতে নীতিগতভাবে সিদ্ধান্ত নিলে; কিভাবে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠন করা যায় এই বিষয়ে আলোচনা করতে চাইলে বিরোধী দল আলোচনায় বসার বিবেচনা করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু, গণসংহতি আন্দোলনের সম্পাদকমন্ডলীর সদস্য বাচ্চু ভুঁইয়া, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থ বিষয়ক সমন্বয়ক দিদারুল ভুইয়া প্রমুখ।

আগামী ২২ ও ২৩ নভেম্বর ২০২৩ সারাদেশে সর্বাত্মক অবরোধ

সরকারের পদত্যাগ ও অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধীদলের নেতা-কর্মীদের মুক্তি দাবি এবং হামলা মামলা প্রত্যাহার, একতরফা নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে আগামী ২২ ও ২৩ নভেম্বর সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেন গণতন্ত্র মঞ্চ।

গত অবরোধ কর্মসূচির মত এবারও শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য দেশবাসীকে আহ্বান জানান।





ছবিঘর এর আরও খবর

সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা ৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের  অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে

আর্কাইভ