শিরোনাম:
●   বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা ●   জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন ●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
ঢাকা, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
শুক্রবার ● ১৭ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিকভাবে দেউলিয়া বলেই সংকট উত্তরণে আওয়ামী লীগের কোন প্রস্তাবনা নেই
প্রথম পাতা » ছবিঘর » রাজনৈতিকভাবে দেউলিয়া বলেই সংকট উত্তরণে আওয়ামী লীগের কোন প্রস্তাবনা নেই
৫৭৬ বার পঠিত
শুক্রবার ● ১৭ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিকভাবে দেউলিয়া বলেই সংকট উত্তরণে আওয়ামী লীগের কোন প্রস্তাবনা নেই

--- আজ সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির জরুরী সভায় পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন সরকার ও সরকারি দলের বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের পাঁয়তারা দেশকে ভয়ংকর সংঘাত- সংঘর্ষ ও বিপর্যয়ের পথে নিয়ে যাওয়ার আশংকা তৈরী করেছে।রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে তারা আর একটা নীলনকশার নির্বাচনের মধ্য দিয়ে তাদের অবৈধ ও অনৈতিক ক্ষমতা প্রলম্বিত করার অপতৎপরতায় লিপ্ত।

তিনি বলেন, বিরোধী দলবিহীন একতরফা নির্বাচনের জমিন তৈরীর জন্যই যে ২৮ অক্টোবর থেকে বিরোধী দল, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত রাষ্ট্রীয় সন্ত্রাস পরিচালিত হচ্ছে তা এখন স্পষ্ট হয়েছে। সরকারের এই নীলনকশা অনুযায়ী যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে তাও পরিস্কার হয়েছে।
তিনি বলেন রাজনৈতিক প্রতিপক্ষকে শত্রু বিবেচনা করে দমন আর জবরদস্তির পথ ছাড়া তাদের ক্ষমতায় থাকার আর সামান্যতম কোন ন্যায্যতা নেই।
তিনি বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে আজ এতটাই দেউলিয়া যে, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে তাদের ন্যায্য ও গ্রহণযোগ্য কোন প্রস্তাবনাও নেই।তিনি বলেন,গত ক’বছর ধরে তারা সুষ্ঠু, অবাধ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ , বিশ্বাসযোগ্য নির্বাচনের কথা বলে আসলেও এখন তারা সরাসরি তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

তিনি সরকার ও সরকারি দলকে সতর্ক করে দিয়ে বলেন, দেশের মানুষ কোনভাবেই আর একটি পাতানো নির্বাচন মেনে নেবেনা: নিজেদের ভোটের অধিকার নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবেনা।

তিনি চলমান গণআন্দোলন - গণসগ্রামকে বিজয়ের পথে নিয়ে যেতে সকল প্রগতিশীল, গণতান্ত্রিক ও দেশপ্রেমিক শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি একতরফা নির্বাচনের তফসিল বাতিল, বিরোধীদলের উপর দমন পীড়ন বন্ধ এবং এক দফা দাবি আদায়ে আগামী ১৯ ও ২০ নভেম্বর দেশব্যাপী শান্তিপূর্ণভাবে সর্বাত্মক হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহবান জানান।

সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সংহতি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, এপোলো জামালী, রাশিদা বেগম, শহীদুল আলম নান্নু, ফিরোজ আহমেদ, সাইফুল ইসলাম, কেন্দ্রীয় সংগঠক আইয়ুব আলী, প্রদীপ রায় প্রমুখ।
সভার শুরুতে মজলুম জননেতা মওলানা ভাসানী মৃত্যু বার্ষিকীতে মহান জননেতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
সভায় পার্টির কেন্দ্রীয় সংগঠক সেকেন্দার হোসেন এবং গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।





ছবিঘর এর আরও খবর

হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা

আর্কাইভ