শিরোনাম:
●   অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন ●   গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল ●   নির্বাচিত সরকারের আমলে বাউলদের উপর হামলা আক্রমণ চরম ঔদ্ধত্বের বহিঃপ্রকাশ ●   ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক বিধিবিধানের গুরুতর লংঘন ●   নারীর ক্ষমতায়নের প্রতীক হিসাবে কমপক্ষে তিনটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীদের উপর অর্পণ করুন ●   কোন অপরাধীকে রাজনৈতিক পরিচয় দিয়ে বিবেচনা করা যাবেনা
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
বুধবার ● ১ জুলাই ২০২০
প্রথম পাতা » অর্থবাণিজ্য » সংসদে পাশ হওয়া বাজেট ধনী বিত্তবানদেরকে অন্যায় ও অনৈতিক সুবিধা দিয়েছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » অর্থবাণিজ্য » সংসদে পাশ হওয়া বাজেট ধনী বিত্তবানদেরকে অন্যায় ও অনৈতিক সুবিধা দিয়েছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৭৭০ বার পঠিত
বুধবার ● ১ জুলাই ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংসদে পাশ হওয়া বাজেট ধনী বিত্তবানদেরকে অন্যায় ও অনৈতিক সুবিধা দিয়েছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: আজ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং এ পার্টির নেতৃবৃন্দ বলেন, গতকাল জাতীয় সংসদে চুড়ান্তভাবে পাশ হওয়া নতুন অর্থবছরের বাজেট দিয়ে করোনা মহামারীজনীত দুর্যোগের উত্তরণ ঘটানো যাবে না। এক অভুতপূর্ব দুর্যোগের সময়েও বাজেটে ধনী, বিত্তবান ও লুন্ঠনপ্রিয় অংশকে তুষ্ট করার নীতি বরাদ্দ অব্যাহত রাখা হয়েছে। মহামারীর এই কঠিন সময়েও সরকারের রাজস্ব ব্যয় বৃদ্ধি, সামরিক খাতসহ অনুৎপাদনশীল খাতে বরাদ্দ বৃদ্ধি অব্যাহত রাখা হয়েছে। কালো টাকা ও অবৈধ অর্থ সম্পদ উদ্ধার করার পরিবর্তে অনৈতিক ও অন্যায়ভাবে তাদেরকে আবার নানাভাবে উৎসাহিত করা হয়েছে। বিত্তবানদের বিরাট আয় ও সম্পদের উপর বর্ধিত কর আরোপ না করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাদেরকে বরং বাড়তি সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।

অনলাইন মিটিং এ নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক ও সামাজিক শক্তি এবং নাগরিক সমাজের প্রতিনিধিত্বকারী নানা অংমের জোরালো দাবি সত্ত্বেও বাজেটে মহামারী পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে স্বাস্থ্য-চিকিৎসা, কৃষি-গ্রামীণ খাত, কর্মসংস্থান, ৮ থেকে ১০ কোটি মানুষের কাছে খাদ্য ও নগদ অর্থ পৌঁছানোর মত জরুরী বিষয়সমূহ প্রয়োজনীয় মনোযোগ ও গুরুত্ব পায়নি। জাতীয় সংসদে বিরোধী দলসমূহের গুরুত্বপূর্ণ কোন প্রস্তাবও বিবেচনায় নেয়া হয়নি। নেতৃবৃন্দ বলেন, এই বাজেটে সামষ্টিক অর্থনীতিতে শৃঙ্খলার পরিবর্তে অনিয়ম, দুর্নীতি ও নৈরাজ্যের পরিসর আরো বৃদ্ধি করবে; অর্থ ও সম্পদের কেন্দ্রীভবন ও পুঞ্জিভবন আরো জোরদার করবে। নেতৃবৃন্দ, ক্ষোভের সাথে উল্লেখ করেন বাংলাদেশে কেবল গত এক বছরেই কোটিপতির সংখ্যা বেড়েছে ৮২৭৬ জন। যা আগের চেয়ে ১১% বেশী। তারা বলেন, দুঃখজনক হলেও সত্য যে নতুন অর্থবছরের বাজেট এই ধারাকে কেবল আরো জোরদার করবে। তারা বলেন, আর বাজেট ঘাটতির শেষ চাপও এসে পড়বে সাধারণ স্বল্প আয়ের মানুষের উপর। নেতৃবৃন্দ এই বাজেট প্রত্যাখান করেন এবং দুর্যোগ উত্তরণে সংশোধিত বাজেট প্রণয়নের দাবি জানান।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে রাজনৈতিক পরিষদের এই অনলাইন মিটিং এ আরো বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।

সভায় গৃহীত এক প্রস্তাবে করোনা পরীক্ষার ফী নির্ধারণের তীব্র সমালোচনা করে বলা হয় এর ফলে সংক্রমন আরো বৃদ্ধি পাবে। তারা অবিলম্বে করোনা পরীক্ষার ফী বাতিল করার দাবি জানান।

একই সাথে প্রস্তাবে বিদ্যুতের ভুতুড়ে বিল ও পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করারও দাবি জানান।

নেতৃবৃন্দ আগামীকাল ২ জুলাই বাম গণতান্ত্রিক জোটের দেশব্যাপী বিক্ষোভ সফল করারও আহ্বান জানান।





অর্থবাণিজ্য এর আরও খবর

বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই বাজেটে অমানবিক বৈষম্য বিলোপে দৃশ্যমান কোন উদ্যোগ নেই
চলিত মৌসুমে কাপ্তাই হ্রদের চারটি উপকেন্দ্র থেকে সাড়ে ১৫ কোটির উর্ধ্বে শুল্ক আয় করেছে বিএফডিসি চলিত মৌসুমে কাপ্তাই হ্রদের চারটি উপকেন্দ্র থেকে সাড়ে ১৫ কোটির উর্ধ্বে শুল্ক আয় করেছে বিএফডিসি
রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা
চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩ চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩
যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বৃদ্ধির আহ্বান চূড়ান্ত বাজেটে তামাকপণ্যের দাম বৃদ্ধির আহ্বান
কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান
বর্তমান ব্যবস্থায় কৃষিখাতের ভর্তুকী দিয়ে প্রকৃত কৃষক লাভবান হয় না বর্তমান ব্যবস্থায় কৃষিখাতের ভর্তুকী দিয়ে প্রকৃত কৃষক লাভবান হয় না
বাজেটে ব্যবসায়ী ও বিত্তশালীদের আরো সুবিধা করে দেয়া হয়েছে বাজেটে ব্যবসায়ী ও বিত্তশালীদের আরো সুবিধা করে দেয়া হয়েছে
আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ

আর্কাইভ