মঙ্গলবার ● ৩১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » বিরোধীদের উপর দমন নিপীড়নের কৌশল এবং সরকারের অনমনীয় জেদ ও অহমিকা দেশকে অনিবার্য বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে
বিরোধীদের উপর দমন নিপীড়নের কৌশল এবং সরকারের অনমনীয় জেদ ও অহমিকা দেশকে অনিবার্য বিপর্যয়ের পথে ঠেলে দিয়েছে
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে বলেছেন, সরকার ও সরকারি দলের আরও একটি একতরফা নির্বাচনের পাঁয়তারা দেশকে ভয়ংকর বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। বিরোধী দলকে দমন করে সরকারের যেকোন ভাবে ক্ষমতায় টিকে থাকার উদগ্র চেষ্টা দেশকে অনিবার্য সংঘাত সংঘর্ষের পথে নিয়ে গেছে। বিরোধী দলসমূহের রাজনৈতিক তৎপরতার জন্য শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিসরও তারা ধ্বংস করে দিয়েছে। এ কারণে বিরোধী দল ও জনগণকে নিজেদের অধিকার আদায়ে এখন মরীয়া সংগ্রামে রাজপথে নামতে হয়েছে।
অতীতে বিরোধী দলে থাকতে আওয়ামী লীগ আন্দোলনের যেসব ফর্ম ব্যবহার করেছে বিরোধী দলসমূহকে এখন বাধ্য হয়েই আন্দোলনের সেসব গনতান্ত্রিক ফর্ম অনুসরণ করতে হচ্ছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর আজকের সংবাদ সম্মেলনে নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণের আশাবাদের পরিবর্তে প্রকারান্তরে আগুনে ঘি ঢেলে দেয়া হয়েছে। সরকারের এই অবস্থান রাজনৈতিক সংকট কেবল আরও ঘনীভূত করবে, দেশ ও দেশের জনগণকে মারাত্মক অনিশ্চয়তার দিকে নিয়ে যাবে; দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপের সুযোগও বাডিয়ে তুলবে।
বিবৃতিতে তিনি সরকার ও সরকারি দলের অযৌক্তিক অনমনীয় মনোভাব, দম্ভ, অহমিকা, দমন,নিপীড়ন ও প্রতিশোধাত্বক মনোভাব পরিহার করে নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে কার্যকরি রাজনৈতিক উদ্যোগ নেবার আহবান জানান। তিনি বলেন, সময় শেষ হয়ে যাবার আগেই দেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে সরকারের দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। তা নাহলে আগামীতে দেশ ও জনগণকে অনেক মাশুল দিতে হবে।




হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা 