শনিবার ● ২১ অক্টোবর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » জেদ আর অহমিকা পরিহার পরিহার করে দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সরকারকে বিদ্যমান সংকট উত্তরণের পথ খুলে দেবার আহবান
জেদ আর অহমিকা পরিহার পরিহার করে দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে সরকারকে বিদ্যমান সংকট উত্তরণের পথ খুলে দেবার আহবান
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক অন্যায় জেদ আর অহমিকা পরিহার করে দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে বিদ্যমান সংকট উত্তরণে এগিয়ে আসতে সরকারের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন প্রজ্ঞা ও দূরদর্শিতার পরিচয় দিয়ে সরকার ও সরকারি দল নির্বাচনকেন্দ্রীক সংকট থেকে বেরিয়ে আসতে পারে।তিনি বলেন কোন দমন নিপীড়ন ও সন্ত্রাসের পথে গণআন্দোলন আর গণজাগরণকে এবার আর রোধ করা যাবেনা; সরকারও আর শেষ রক্ষা করতে পারবেনা।
তিনি বলেন, দেশের মানুষ আর কোনভাবেই এই সরকারের ভার বহন করতে পারছেনা।দেশের মানুষ এখন এই সরকারকে বিদায় দিতে মরীয়া।
সভায় গৃহীত এক প্রস্তাবে আগামী ২৮ অক্টোবর বিরোধী দলসমূহের মহাসমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, সিকদার হারুন মাহমুদ, এপোলো জামালী, শহীদুল আলম নান্নু, মীর রেজাউল আলম, শাহাদাৎ হোসেন খোকন, মোহাম্মদ সালাউদ্দিন , আমোহাম্মদ ফিরোজ, জোনায়েদ হোসেন, মোহাম্মদ স্বাধীন মিয়া, সেকেন্দার হোসেন, কবি জামাল সিকদার, নান্টু দাস,মোহাম্মদ ফরিদ মিয়া, সুজন গাজী প্রমুখ।
সভার শুরুতে ইজরায়েলী আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় নিহতদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।
সভার অপর এক প্রস্তাবে ইজরায়েলীদের এই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হতে দেশবাসীর প্রতি আহবান জানানো হয়।




অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
স্বাধীন দেশেও গণতন্ত্রের জন্য লড়তে লড়তে ৫৫ বছর পার হয়ে গেল
ইরানের মত একটি স্বাধীন দেশে মার্কিন- ইজরায়েলী ভয়ংকর সামরিক অভিযান আন্তর্জাতিক বিধিবিধানের গুরুতর লংঘন
নারীর ক্ষমতায়নের প্রতীক হিসাবে কমপক্ষে তিনটি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব নারীদের উপর অর্পণ করুন
রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে 