শুক্রবার ● ৮ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » জীবন - জীবিকা ধরে রাখতে মানুষ দিশেহারা ও নাকাল : সাইফুল হক
জীবন - জীবিকা ধরে রাখতে মানুষ দিশেহারা ও নাকাল : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন জীবনযাত্রার ব্যয় মিটাতে মানুষ দিশেহারা ও নাকাল।বাজারের আগুনে মানুষ আজ বড় অসহায়।এরমধ্যে জীবন টিকিয়ে রাখতে শ্রমজীবী মেহনতি মানুষের রীতিমতো নাভিশ্বাস উঠেছে।গোটা বাজার ব্যবস্থায় রীতিমতো নৈরাজ্য চলছে।সরকারের সাথে মুনাফাখোর সিন্ডিকেটের অশুভ আঁতাত ও যোগসাজশের কারণেই বাজার পুরোপুরি নিয়ন্ত্রণহীন; বাজারে চলছে চরম স্বেচ্ছাচারীতা।উৎপাদন, সরবরাহ ও মজুদে তেমন কোন ঘাটতি না থাকলেও প্রায় প্রতিটি খাদ্যপণ্যের লাগামহীনভাবে বেড়ে চলেছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সিন্ডিকেটের দৌরাত্ম অস্বীকার করায় এরা এখন আরও বেপরোয়া। স্বল্পআয়ের মানুষের জীবন জীবিকা নিয়ে মন্ত্রী দের কথাবার্তা কাটাঘায়ে নুনের ছিটার মত।তিনি বলেন রাজনৈতিক বিষয়ে মনোযোগ দিতে যেয়ে সরকার মানুষের জীবন জীবিকার দিকে আর নজর দিতে পারছে না।
তিনি রিকশা শ্রমিকসহ শ্রমজীবী মেহনতি মানুষের বাঁচার দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহবান জানান।
তিনি আজ বিকালে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহবায়ক জামাল সিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় আরও বক্তব্য রাখেন বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীরা মোফাজ্জল হোসেন মোশতাক, আকবর খান কেন্দ্রীয় নেতা গোলাম রাজিব, ফারুক মন্ডল, তুহিন খান, আবুল কালাম, রেজাউল করিম মোহাম্মদ আমির, জুবায়ের হোসেন, শিপন আকন্দ,মোহাম্মদ শাহীন, আমির হোসেন, শরিফুল ইসলাম প্রমুখ।
সভায় রিকশা শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন সংগঠন জোরদার করার আহবান জানানো হয়।




‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে
জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত 