শিরোনাম:
●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন ●   ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ●   ইসলামি ব্যাংকের পরিস্থিতি ব্যাংকিং খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে ●   গণভোটের রায় ও সংস্কারের প্রশ্নে সরকার নিজেদের অর্জনকে বিরোধীদের হাতে তুলে দিচ্ছে ●   হামজনীত এই মৃত্যুর সাথে কোন ভাইরাসের সম্পর্ক আছে কিনা খতিয়ে দেখা দরকার ●   বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   পার্বত্য অঞ্চলে বসবাসকারী বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি সরকার উদাসীন ●   নতুন গণতান্ত্রিক যাত্রায় বিচারব্যবস্থাকে রাজনৈতিক বিরোধীদের দমনে ব্যবহার করা যাবেনা ●   পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতের নির্বাচনী গণতন্ত্রের বিশ্বাসযোগ্যতা তলানিতে নিয়ে গেছে
ঢাকা, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » আন্দোলন দমন করার রাস্তা বের করতেই পরিকল্পিত ভাবে বাসে আগুন দেয়া হয়েছে
প্রথম পাতা » ছবিঘর » আন্দোলন দমন করার রাস্তা বের করতেই পরিকল্পিত ভাবে বাসে আগুন দেয়া হয়েছে
৫১৪ বার পঠিত
সোমবার ● ৩১ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আন্দোলন দমন করার রাস্তা বের করতেই পরিকল্পিত ভাবে বাসে আগুন দেয়া হয়েছে

--- ৩০ জুলাই বিকালে গণতন্ত্র মঞ্চের জরুরী প্রেসব্রিফিং এ গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক যুগপৎ আন্দোলনের ধারায় আগামীকাল ৩১ জুলাই ঢাকায় এবং ১ আগস্ট বিভাগীয় শহরসহ জেলাস্তরে বিক্ষোভ সমাবেশের কর্মসূচী ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ১ দফার ভিত্তিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচী হিসাবে গতকাল ৩০ জুলাই ঢাকার পাঁচটি প্রবেশ মুখে শান্তিপূর্ণ অবস্থানের কর্মসূচী ঘোষণা করা হয়েছিল। সরকারি দল একইভাবে পাল্টা কর্মসূচি দেয়।এটাকে অজুহাত করে পুলিশ প্রশাসন নিষেধাজ্ঞা দিলে সরকারি দল তাদের কর্মসূচী প্রত্যাহারের ঘোষণা দিলেও বিরোধী দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচীতে পুলিশী ছত্রছায়ায় বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর প্রকাশ্যেই সন্ত্রাসী কায়দায় উপর্যপুরি হামলা আক্রমণ চালায়।পুলিশ এদের কাউকেই গ্রেফতার করেনি,বরং বিএনপি ও গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলসমূহের শতাধিক নেতা কর্মীদের গ্রেফতার করে, পুলিশ ও সরকার দলীয় সন্ত্রাসীর তান্ডবে আহত হয় কয়েকশত নেতাএ-ধরনের কর্মী

তিনি বলেন, গাবতলীতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচীতে অংশ নিতে গেলে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু ও সংগঠনের কেন্দ্রীয় নেতা ডাঃ ইউসুফ সেলিম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আবদুর রাজ্জাক সজীবকে গ্রেফতার করে।গতকাল শেখ রফিকুল ইসলাম বাবলু ও আবদুর রাজ্জাক সজীব মুক্তি পেলেও মঞ্চের নেতা ডাঃ ইউসুফ সেলিম এখনও মুক্তি পাননি।আজ তাকে হয়রানিমূলক মিথ্যা মামলায় জামিন না দিয়ে জেলে পাঠানো হয়েছে।গতকাল আটক বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধেও এখন হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করার পাঁয়তারা চলছে।

সাইফুল হক বলেন, গতকাল পুলিশের উপস্থিতিতে পরিকল্পিতভাবে বাসে আগুন দেয়া হয়।গণমাধ্যমে এসব খবরাদি বিস্তারিত প্রকাশ পেয়েছে। বিএনপিসহ বিরোধীদের দমন করার অজুহাত হিসাবে যে বাসে আগুন দেয়ার এসব ঘটনাকে ব্যবহার করা হবে তা স্পষ্ট।

তিনি এসব হামলা, আক্রমণ, গ্রেফতার, নিপীড়ন ও রাষ্ট্রীয় ও সরকার দলীয়দের পরিকল্পিত নাশকতা দিয়ে সরকার তার শেষ রক্ষা করতে পারবেনা। চলমান গণআন্দোলন ইতিমধ্যে গণ জাগরণে পরিনত হয়েছে; অচিরেই যা গণঅভ্যুত্থানে পরিনত হবে।

তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলন এর কেন্দ্রীয় দফতরে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি , ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম এবং জাতীয় সমাজতান্ত্রিক দল - জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

সংবাদ সম্মেলনে মঞ্চের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ ৩১ জুলাই বেলা ১১ টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হবে।





ছবিঘর এর আরও খবর

জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা জ্বালানি খাতে চুরি, দূর্নীতি, লুটপাট ও অব্যবস্থাপনা বন্ধ করতে পারলে দাম বৃদ্ধি প্রয়োজন হবেনা
সরকারের দুই মাসের মাথায়  অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে সরকারের দুই মাসের মাথায় অনাকাঙ্ক্ষিতভাবে মানুষের প্রত্যাশার পারদ কিছুটা নামতে শুরু করেছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : রাঙামাটি জেলাসহ ৪ কমিটি বিলুপ্ত ঘোষণা
অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন অবিলম্বে মাজারে সংগঠিত সকল সহিংসতা ও হত্যাকান্ডের দৃষ্টান্তমুলক বিচার করুন
গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে

আর্কাইভ