রবিবার ● ৩০ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » অবস্থান কর্মসূচীতে গ্রেফতার ও হামলার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের মশাল মিছিল
অবস্থান কর্মসূচীতে গ্রেফতার ও হামলার প্রতিবাদে গণতন্ত্র মঞ্চের মশাল মিছিল
গাবতলীতে গণতন্ত্র মঞ্চের অবস্থান কর্মসূচী থেকে মঞ্চের নেতা ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল বাবলুসহ বিরোধী দলীয় নেতা কর্মীদের গ্রেফতার ও হামলা আক্রমণের প্রতিবাদে শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবের সম্মুখে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভল সমাবেশের পর মঞ্চের নেতা কর্মীদের একটি প্রতিবাদী মশাল তোপখানা রোড, বিজয়নগর হয়ে পল্টনে এসে শেষ হয়।
মঞ্চের কেন্দ্রীয় নেতা ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ্ কায়সার এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সমাবেশে মঞ্চের নেতৃবৃন্দ বলেন, দমন নিপীড়ন করে সরকার শেষ রক্ষা করতে পারবেনা। তারা বলেন, বিরোধী দলের শান্তিপূর্ণ অবস্থানে সরকার ও সরকারি দল যেভাবে হামলা - আক্রমণ করেছে, নেতা কর্মীদের গ্রেফতার করা হয়েছে তা সরকার ও সরকারি দলের চরম বেসামাল অবস্থার প্রমাণ। তারা বলেন, পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছত্রছায়ায় সরকারি দলের সন্ত্রাসীরা যেভাবে হামলা করেন সরকার ও সরকারি দলকেই তার দায়দায়িত্ব বহন করতে হবে।
নেতৃবৃন্দ অনতিবিলম্বে শেখ রফিকুল ইসলাম বাবলুসহ গ্রেফতারকৃত নেতা কর্মীদের মুক্তি দাবি করেন।
আজ মঞ্চের পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 