মঙ্গলবার ● ২৫ জুলাই ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » যে কোন উসকানি ও সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণভাবে ২৭ জুলাই সমাবেশ সফল করুন
যে কোন উসকানি ও সহিংসতা পরিহার করে শান্তিপূর্ণভাবে ২৭ জুলাই সমাবেশ সফল করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সরকার ও সরকারি দলের যে কোন উসকানি ও সহিংসতা পরিহার করে ২৭ জুলাই ঢাকায় গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলসমূহের শান্তিপূর্ণ সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন।তিনি বলেন, চলমান গণআন্দোলন অচিরেই গণঅভ্যুত্থানে রুপ নেবে এবং সরকারকে পদত্যাগে বাধ্য করবে। তিনি বলেন এবার মানুষ তার ভোটের অধিকার ও মর্যাদা নিশ্চিত করবে, বিজয়ী হয়ে ঘরে ফিরবে।
তিনি বলেন, পদত্যাগের ঘোষণা দিয়ে সরকার এখনও সংকটের রাজনৈতিক সমাধানে এগিয়ে আসতে পারে; তা না হলে সরকারকে লজ্জাজনক ভাবেই বিদায় নিতে হবে।
তিনি অধিকার ও মুক্তি অর্জনে আগামী ২৭ জুলাইয়ের সমাবেশসহ আন্দোলনের কর্মসূচীতে দলে দলে অংশ নিতে ঢাক্স মহানগরীসহ দেশের জণগনের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
তিনি আজ বিকালে ঢাকা ও পার্শবর্তী জেলাসমূহের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় সংগঠকদের জরুরী ব্রীফিং সভায় উপরোক্ত বক্তব্য রাখেন।
সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মাহমুদ হোসেন, এপোলো জামালী, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম, অরবিন্দু বেপারি বিন্দু, মীর রেজাউল আলম, কেন্দ্রীয় সংগঠক আবুল কালাম আজাদ মোহাম্মদ নাসির,প্রদীপ রায়,মোহাম্মদ আলী, নাঈম খান, মোহাম্মদ শাহজাহান প্রমুখ।




পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা 