শিরোনাম:
●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন ●   যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   নির্বাচিত সরকারের আমলে মানুষ দূর্বৃত্তদের কাছে জিম্মি থাকতে পারেনা ●   রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে দূর্বত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন
ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পেটে ও উরুতে স্কচটেপ বেঁধে মদ পাচারকালিন রাঙামাটিতে আটক ২ হিজড়া
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পেটে ও উরুতে স্কচটেপ বেঁধে মদ পাচারকালিন রাঙামাটিতে আটক ২ হিজড়া
৮৫২ বার পঠিত
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পেটে ও উরুতে স্কচটেপ বেঁধে মদ পাচারকালিন রাঙামাটিতে আটক ২ হিজড়া

ছবি : সংবাদ সংক্রান্ত স্টাফ রিপোর্টার :: ২৩ জুলাই-২০২৩ তারিখ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের পরিদর্শক আবু বকর সিদ্দিক এর নেতৃত্বে রাঙামাটি শহরের শিমুলতলী পাসপোর্ট অফিসের বিপরীতে বিজয় সু দোকানের সামনে থেকে ২০ লিটার চোলাইমদ সহ রুপা হিজড়া (২০) ও ফারহানা আক্তার (১৮) কে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১)সারণিয় ২৪ (খ) ধারায় রাঙামাটি কোতোয়ালী থানায় একটি মামলা রুজু করা হয়েছে। কোতয়ালী থানার মামলা নং-১৯, তারিখ ২৩/০৭/২৩ ইংরেজি।
গ্রেফতাকৃত রূপা হিজরা, পিতা- আশকর আলী, মাতা- ফাতেমা বেগম, সাং- তিতপুর, ০২নং ওয়ার্ড থানা- চান্দিনা, জেলা- কুমিল্লা ও ফারহানা আক্তার, পিতা- মৃত আব্দুল হক, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং- স্ক্রাপ কলোনী (জাহাঙ্গীরের ভাড়াটিয়া), থানা-পাহাড়তলী, জেলা- চট্টগ্রাম। স্থায়ী ঠিকানা-বিবিরহাট (আব্দুল হকে বাড়ী),থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের দায়েককৃত এজাহার সূত্রে জানা যায়, ২৩ জুলাই-২০২৩ইংরেজি তারিখ গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি শিমূলতলী পাসপোর্ট অফিস সংলগ্ন ফুটপাতে দুইজন চোলাইমদ পাচারকারী অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে বিভাগীয় ফোর্স সালাহউদ্দিন কাদের, সনজয়া রুদ্র, মো. মিরাজ হোসেন, রাঙামাটি পুলিশ লাইনের এস.আই মো. হাবিবুর রহমান ও দুইজন মহিলা পুলিশসহ পাঁচজন পুলিশ কন্সটেবল এর সমন্বয়ে একটি রেইডিং টিম নিয়ে রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের বিপরীতে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের উপর বিজয় সু দোকানের সামনে, রূপা হিজরা ও ফারহানা আক্তারকে ঘেরাও করে বেলা সোয়া ১২টার দিকে আটক করা হয়। এসময় তিনজন সাক্ষীর সামনে নারী পুলিশ ফাতেমা এর সহযোগিতায় ০১নং আসামীর দেহ তল্লাশি করে তার পেটে ও উরুতে রশি ও স্কচটেপ দ্বারা বাঁধা চোলাইমদের স্যালাইনের প্যাকেট ২০ টি, প্রতিটি চোলাইমদের স্যালাইনের প্যাকেটে ০১ লিটার করে ২০ লিটার চোলাইমদ এবং ০২নং আসামীর দেহ তল্লাশি করে তার পেটে ও উরুতে রশি ও স্কচটেপ দ্বারা বাঁধা চোলাইমদের স্যালাইনের প্যাকেট ১৩টি প্রতিটি চোলাইমদের স্যালাইনের প্যাকেটে ১৩ লিটার চোলাইমদ সর্বমোট চোলাইমদ ৩৩ লিটার চোলাই মদ ও একটি মোবাইল সেট জব্দ করা হয়। ঘটনাস্থলে আসামীদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়।
রাঙামাটি কোতোয়ালী থানার মাধ্যমে গ্রেফতারকৃত ২ আসামীকে রাঙামাটি বিজ্ঞ আদালতের সোপর্দ করা করা হয়। রাঙামাটি বিজ্ঞ আদালত রুপা হিজড়া ও ফারহানা আক্তারকে রাঙামাটি জেলা কারাগারে প্রেরনের নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল হালিম রাজ।
উল্লেখ্য, নয়ন তারা হিজড়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে রাঙামাটি শহরের শিমুলতলী এলাকায় ইয়াবা, চোলাইমদ, দেহ ব্যবসা ও তক্ষক ব্যবসাসহ অনৈতিক কার্যক্রম চলে আসছে বলে স্থানীয়দের অভিযোগ।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ছাড়লেন নির্মল বড়ুয়া মিলন
যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি যে উদয়ন বড়ুয়ার বিরুদ্ধে ৮০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার আশির্বাদে সে এখন সিনিয়র সহ-সভাপতি
প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ
অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে সমন্বিত উদ্যোগ দরকার : নির্বাহী প্রকৌশলী রাঙামাটি সড়ক ও জনপথ
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকাশ কুসুম বড়ুয়া
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার
সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত  বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা

আর্কাইভ