শুক্রবার ● ৯ জুন ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে মুক্তিযুদ্ধের পুরোধা সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং বলেছেন তাঁর মৃত্যুতে দেশ তার এক সূর্যসন্তানকে হারিয়েছে।
বিবৃতিতে তিনি সিরাজুল আলম খানকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার অন্যতম রুপকার হিসাবে আখ্যায়িত করেন এবং বলেছেন গত শতাব্দীর ষাট দশকের শুরু থেকে যারা স্বাধীনতার জমিন তৈরী করেছেন সিরাজুল আলম খান তার অন্যতম।
তিনি বলেন,বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী সিরাজুল আলম খান আজীবন দেশ ও মুক্তির জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। প্রথাগত রাজনীতিকদের থেকে আলাদা সিরাজুল আলম খান ছিলেন প্রচারবিমুখ ও অনেকটা নিভৃতচারী।মানুষের জন্য তাঁর ছিল গভীর ভালবাসা।
দেশ ও মানুষের প্রতি অকৃত্মিম অংগিকারাবদ্ধ সিরাজুল আলম খানকে দেশের পরম শ্রদ্ধার সাথেই স্মরণ করবে।
বিবৃতিতে তিনি সিরাজুল আলম খান এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা জ্ঞাপন করেন।




সরকারি চাকুরীজীবীদের নতুন বেতনকাঠামোর পর দ্রুত বেসরকারি খাতের শ্রমিক কর্মচারীদের জন্য ‘জাতীয় ন্যুনতম মজুরি বোর্ড’ গঠন করুন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি খন্দকার আলী আব্বাসের ১৫তম মৃত্যুবার্ষিকী পালন
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার (ভিডিও সহ)
৩ শিক্ষার্থীর মৃত্যুর পর চুয়েটের সব পুকুর ঝুঁকিপূর্ণ ঘোষণা
ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার খাবার বিতরণ
শিবু মোহান্তের অকালমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
অতীতে হটকারিতা ও আত্মঘাতী তৎপরতার কারণে অনেক বিপ্লব ও অভ্যুত্থান তার নেতা ও সন্তানদের খেয়ে ফেলেছে 