শিরোনাম:
●   জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   বিচারবিভাগের সচিবালয় গুটিয়ে আনা ভালো বার্তা দিচ্ছেনা ●   জুলাই গণঅভ্যুত্থানকে কেউ কেউ বাণিজ্যে পরিনত করেছে, কোটারী আর গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করেছেন ●   হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩

জনগণতন্ত্র-jonogonotontro/The Peoples Democracy
মঙ্গলবার ● ১৪ মার্চ ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে দিনের ভোট রাতে কেটে নেওয়া হয়না; সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতও হননা
প্রথম পাতা » ছবিঘর » কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে দিনের ভোট রাতে কেটে নেওয়া হয়না; সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতও হননা
৪৫৮ বার পঠিত
মঙ্গলবার ● ১৪ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে দিনের ভোট রাতে কেটে নেওয়া হয়না; সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতও হননা

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন কোন সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষের ভোটের অধিকার হরণ করে দিনের ভোট আগের রাতে কেটে নেওয়া হয়না; সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়না।তিনি আজ সরকারি দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে (” কোন সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে তত্বাবধায়ক বা অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হয়না”।) উপরোক্ত মন্তব্য করেন।তিনি বলেন, সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারি দল ও বিরোধী রাজনৈতিক দলসমূহের মধ্যে মতাদর্শ ও রাজনৈতিক অবস্থানের পার্থক্য থাকলেও নির্বাচন ও নির্বাচন পদ্ধতির স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে বড় ধরনের অবিশ্বাস - অনাস্থা বা বিরোধীতা নেই; কিন্তু বাংলাদেশে একদিকে গোটা নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে যেমন ধ্বংস করে দেয়া হয়েছে, অন্যদিকে বিরোধীদেরকে দমন করে শাসন করতে যেয়ে সরকার ও সরকারি দল রাজনীতিতে প্রতিহিংসা ও প্রতিশোধের সংস্কৃতির বিস্তার ঘটিয়ে চলেছে।

তিনি বলেন, গত দুইটি তামাশার জাতীয় নির্বাচনের অভিজ্ঞতার পর দেশে দলীয় সরকারের অধীনে অবাধ,নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের যে কোন অবকাশ নেই - এটা এখন আর কোন বিতর্কের বিষয় নয়।

তিনি সরকার ও সরকারি দলকে জেদ ও অহমিকা পরিহার করে নির্বাচনের পূর্বে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন অন্তর্বতী সরকার কায়েম নীতিগত সিদ্ধান্ত নিয়ে নির্বাচনকেন্দ্রীক সংকট উত্তরণে অর্থপূর্ণ ও বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ নিতে সরকার ও সরকারি দলের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।

আজ দুপুরে পার্টির শ্রমিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, শ্রমিক সংহতির কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক মীর মোফাজ্জল হোসেন মোশতাক, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, ইমরান হোসেন, আবুল কালাম আজাদ , এমডি ফিরোজ, নাঈম খান, শেখ মোহাম্মদ শিমুল, মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ।

সভায় বর্তমান দুর্মূল্যের বাজারে দেশের শ্রমিকদের জীবন বাঁচাতে জরুরী ভিত্তিতে জাতীয় ন্যুনতম মজুরি কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়।
সভায় আশুলিয়ায় শ্রমিক নেতা মাসুদ রানার উপর হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়।
সভায় আগামী ১৯ মে ২০২৩ বিপ্লবী শ্রমিক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল সফল করারও আহবান জানানো হয়।





ছবিঘর এর আরও খবর

জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন জননেতা সাইফুল হকের ৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ বইয়ের মোড়ক উন্মোচন
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন হরিণা জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন জনস্বার্থে আমরা রাস্তায় নামতে কোন সংকুচবোধ করবোনা : নির্মল বড়ুয়া মিলন
২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটি জেলাবাসীকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা
পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নে বাজেটে বরাদ্ধের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান
বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন বিশ্বশান্তি-শোভাযাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন

আর্কাইভ